Advertisement

নতুন মাসে Lucky 5 রাশি, 4 রাশি Unlucky, পড়ুন September Horoscope

জ্যোতিষমতে, ১২টি রাশির জাতক ও জাতিকাদের জীবনে গ্রহের প্রভাব পড়ে। কেরিয়ার ও  অর্থের দিক থেকে লাভবান হতে পারে কয়েকটি রাশি। আবার কয়েকটি রাশিকে এই সময় সতর্ক থাকতে হবে।

সেপ্টেম্বর রাশিফলসেপ্টেম্বর রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Aug 2026,
  • अपडेटेड 2:50 PM IST
  • সেপ্টেম্বরে ৪ গ্রহের যোগ।
  • জানুন আপনার ভাগ্যে কী আছে।

গ্রহের গতিবিধির দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে সেপ্টেম্বর মাস। এই মাসে চারটি গ্রহ রাশি পরিবর্তন করবে। জ্যোতিষমতে, এর প্রভাব পড়তে পারে ১২টি রাশির জাতক ও জাতিকাদের জীবনে। মাসের শুরুতেই বৃষ রাশিতে প্রবেশ করবে শুক্র। অন্যদিকে, বুধ দু’বার রাশি পরিবর্তন করবে। এছাড়াও ১৭ সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে গোচর করবে। মঙ্গল কর্কট রাশিতে। গ্রহের এই পরিবর্তনের ফলে কোনও কোনও রাশির জাতক ও জাতিকারা কেরিয়ার ও  অর্থের দিক থেকে লাভবান হতে পারেন। আবার কয়েকটি রাশিকে এই সময় সতর্ক থাকতে হবে। দেখে নেওয়া যাক, সেপ্টেম্বরে গ্রহের গোচরে কোন রাশির উপর কেমন প্রভাব পড়তে পারে।

মেষ রাশি: সেপ্টেম্বরে কেরিয়ার ও আর্থিক বিষয়ে এই রাশির জাতক ও জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে। পরিশ্রম করেও সাফল্য পেতে দেরি হতে পারে। অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। অপ্রয়োজনীয় খরচেও রাশ টানতে হবে। স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনযাত্রার দিকেও নজর দিন।

বৃষ রাশি: সেপ্টেম্বর মাস বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য বেশ শুভ হতে পারে। শুক্রের অনুকূল অবস্থানের ফলে প্রেম ও পারিবারিক জীবনে সুখ। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ। আটকে থাকা কাজও শেষ হওয়ার সম্ভাবনা। বড় কোনও মনোস্কামনাও পূরণ হতে পারে।

মিথুন রাশি: সেপ্টেম্বরে আর্থিক বিষয়ে মিথুন রাশির জাতক ও জাতিকাদের সতর্ক থাকতে হবে। বিনিয়োগ বা বড় অঙ্কের খরচ করার আগে ভালভাবে চিন্তাভাবনা করুন। কর্মক্ষেত্রে সাফল্য পেতে অতিরিক্ত পরিশ্রম করতে হতে পারে। মানসিক চাপ থেকেও দূরে থাকার চেষ্টা করুন।

কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য ইতিবাচক হবে সেপ্টেম্বর। পরিশ্রমের ফল পাওয়ার পাশাপাশি কর্মজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ। পরিবার ও প্রেমের সম্পর্কেও সুখকর পরিবর্তন। আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ায় মন ভাল থাকবে।

সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সেপ্টেম্বর পরিশ্রম ও সাফল্যের মাস। কর্মক্ষেত্রে আপনার কাজের স্বীকৃতি মিলতে পারে। অর্থ সংক্রান্ত পরিস্থিতিরও উন্নতির ইঙ্গিত। পরিবারের কাছ থেকে সহযোগিতা পাবেন। পুরনো পরিকল্পনা নিয়েও কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আসবে।

Advertisement

কন্যা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য গ্রহের রাশি পরিবর্তন একাধিক ভাল সুযোগ নিয়ে আসতে পারে। চাকরি ও ব্যবসায় উন্নতির যোগ তৈরি হবে। আটকে থাকা কাজে গতি আসবে। আপনার পরিশ্রম সাফল্য এনে দিতে পারে। পরিবারেও সুখ-শান্তির পরিবেশ।

তুলা রাশি: সেপ্টেম্বরে এই রাশির জাতক ও জাতিকারা পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি উন্নতির পথও খুলবে। প্রেম ও পারিবারিক জীবনেও ইতিবাচক পরিবর্তন। আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী করার সুযোগ আসবে।

বৃশ্চিক রাশি: সেপ্টেম্বরে এই রাশির জাতক ও জাতিকাদের কিছুটা সাবধানে এগোতে হবে। অর্থ সংক্রান্ত বিষয়ে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। চাকরি ও ব্যবসায় সাফল্য পেতে আরও বেশি পরিশ্রম করতে হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে কোনও রকম গাফিলতি করবেন না। দৈনন্দিন জীবনযাত্রাতেও শৃঙ্খলা আনা জরুরি।

ধনু রাশি: সেপ্টেম্বর এই রাশির জাতক ও জাতিকারা মিশ্র ফল পেতে পারেন। আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় বিনিয়োগ এড়িয়ে চলাই ভাল। কর্মক্ষেত্রে পরিশ্রম করল সাফল্য আসতে পারে। মানসিক চাপ কমাতে এবং স্বাস্থ্য ভাল রাখতে নিয়ম মেনে জীবনযাপন করুন।

মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সেপ্টেম্বর বেশ ভাল কাটতে পারে। চাকরি ও ব্যবসায় সাফল্যের নতুন সুযোগ। পরিশ্রমের যথাযথ ফল মিলবে। আটকে থাকা কাজও শেষ হওয়ার সম্ভাবনা। পারিবারিক সম্পর্ক আরও মধুর হবে এবং আর্থিক পরিস্থিতিও শক্তিশালী হতে পারে।

কুম্ভ রাশি: সেপ্টেম্বরে এই রাশির জাতক ও জাতিকাদের মনোস্কামনা পূরণের যোগ তৈরি হতে পারে। চাকরি ও ব্যবসায় ইতিবাচক পরিবর্তন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজেও সাফল্য আসতে পারে। পরিবার ও প্রেমের জীবনেও সুখের পরিবেশ।

মীন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য সেপ্টেম্বর শুভ ফলদায়ক হতে পারে। কর্মজীবনে এগিয়ে যাওয়ার নতুন পথ খুলবে। পরিশ্রমের ভাল ফল পাবেন। আর্থিক পরিস্থিতির উন্নতি। পরিবারের সহযোগিতাও মিলবে। সম্পর্কের ক্ষেত্রে ভালবাসা ও পারস্পরিক বোঝাপড়া আরও বাড়তে পারে।

Read more!
Advertisement
Advertisement