Advertisement

Shadashtak Yog 2026: আজ শুক্র, শনি ১৫০ ডিগ্রিতে এসে বানাচ্ছে ষড়াষ্টক যোগ, ভাগ্য খুলবে ৫ রাশির, মালামাল হবে

ষড়াষ্টক যোগে ভাগ্য ফিরবে ৫ রাশি। ১৫০ ডিগ্রিতে আসছে শুক্র এবং শনি। মালামাল হওয়ার সম্ভাবনা রয়েছে।

 ষড়াষ্টক যোগ ষড়াষ্টক যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Jul 2026,
  • अपडेटेड 9:13 AM IST
  • ষড়াষ্টক যোগে ভাগ্য ফিরবে ৫ রাশি
  • ১৫০ ডিগ্রিতে আসছে শুক্র এবং শনি
  • মালামাল হওয়ার সম্ভাবনা রয়েছে

জ্যোতিষ শাস্ত্রে গ্রহের স্থিতি এবং তাদের মাঝের দৃষ্টিকোণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর হিসেব অনুযায়ী, আজ ২৩ জুলাই ২০২৬ ধন, বৈভব,  সৌন্দর্যের কারক শুক্র এবং ন্যায়, কর্মফলদাতা শনি একে অপরের ১৫০ ডিগ্রিতে এসে ষড়াষ্টক দৃষ্টি যোগ তৈরি করছে। যার ফলে ভাগ্য চমকাবে ৫ রাশির। টাকার অভাব শেষ হয়ে যাবে। 

এই প্রসঙ্গে বলি, সাধারণত ষড়াষ্টক যোগ খুবই চ্যালেঞ্জিং বলে ধরা হয়। কিন্তু শনি এবং শুক্র একে অপরের বন্ধু গ্রহ। তাই এবারের যোগে ৫ রাশির ভাল সময় কাটবে। 

বৃষ রাশি
শুক্র এখন বৃষ রাশির অধিপতি। তাই ষড়াষ্টক যোগে ভাল সময় কাটবে এই রাশির। এই রাশির জাতক এবং জাতিকারা হুট করে অনেক টাকা পেয়ে যাবেন। চাকরিতে উন্নতি হবে। বসের কাছের মানুষ হয়ে উঠবেন। এছাড়া এই সময় পদোন্নতি হতে পারে। সব সুখ-সুবিধা মিলবে। পাশাপাশি টাকার অভাব হয়ে যাবে শেষ। 

মিথুন রাশি
অনেক দিন ধরে আটকে থাকা কাজ এই যোগে হয়ে যাবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন। চাকরিতেও উন্নতি হবে। সেই সঙ্গে আয়ের নতুন পথ খুলে যাবে। যার ফলে মিটে যাবে টাকার সমস্যা। এই সময় পরিবারেও শান্তি বজায় থাকবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

তুলা রাশি
এই রাশির জন্যও আজ থেকে সেরা সময় শুরু। এই সময় ভাগ্য সঙ্গ দেবে। সব কাজেই সাফল্য মিলবে। সমাজে বাড়বে সম্মান। চাকরিতে ভাল জায়গায় চলে যাবেন। ব্যবসাও হু হু করে বাড়বে। মাথা ঠান্ডা থাকবে। সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। 

মকর রাশি
শুক্র ও শনির ষড়াষ্টক যোগে আজ থেকে ভাগ্য চমকাবে মকর রাশিরও। এই যোগে পৈতৃক সম্পত্তি পাওয়ার যোগ রয়েছে। পাশাপাশি বিনিয়োগে বাম্পার লাভ হবে। টাকার অভাব শেষ হয়ে যাবে। ঝামেলা অশান্তি থেকে দূরে থাকতে পারবেন। তাই অহেতুক দুশ্চিন্তা করে নিজের বিপি বাড়াবেন না। 

কুম্ভ রাশি
এই রাশির জন্যও সময়টা খুব ভাল কাটবে। মিলবে ভাগ্যের সঙ্গ। এছাড়া কেরিয়ারে বিরাট সফল হবেন। নতুন করে শেয়ারবাজারে লাভ হতে পারে। সেই সঙ্গে ব্য়বসা বাড়বে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। মিটে যাবে বহু সমস্যা। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।  

 

Read more!
Advertisement
Advertisement