Advertisement

শনির দশাবদলে Lucky 4 রাশির Golden Time, 9 Oct To 8 Feb 2027 Shani Money Horoscope

পঞ্জিকা অনুযায়ী, ৯ অক্টোবর উত্তরভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশ। সেই সময় তিনি বক্রী অবস্থায় থাকবে এই গ্রহ। এই অবস্থান ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে।

শনি রাশিফলশনি রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Sep 2026,
  • अपडेटेड 9:05 PM IST
  • ৯ অক্টোবর উত্তরভাদ্রপদ নক্ষত্রে শনির প্রবেশ।
  • এই অবস্থান ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে।

বৈদিক জ্যোতিষে শনিদেব হলেন কর্মফল দাতা। কর্ম অনুযায়ী ফল দেন বড়বাবা। ন্যায়ের কারক গ্রহ। তাই শনির অবস্থান পরিবর্তন জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্বপূর্ণ। ২০২৬ সালে আবার নিজের নক্ষত্র উত্তরভাদ্রপদে প্রবেশ করতে চলেছে শনি। শনির এই নক্ষত্র পরিবর্তন ৪ রাশির জাতক ও জাতিকাদের কেরিয়ারে শুভ ফল দেবে। এর ফলে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। কর্মক্ষেত্রে অগ্রগতি এবং দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজে গতি। পঞ্জিকা অনুযায়ী, ৯ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব। সেই সময় থাকবেন বক্রী দশায়। ১১ ডিসেম্বর শনি মার্গী হবেন। ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরভাদ্রপদ নক্ষত্রেই অবস্থান করবেন। তারপর প্রবেশ করবেন রেবতী নক্ষত্রে।

কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির এই নক্ষত্র পরিবর্তন কেরিয়ার এবং আর্থিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও এগিয়ে যেতে পারে। আয়ের উৎস বাড়বে। আর্থিক অবস্থার উন্নতি। ব্যবসায়ীদের সামনে নতুন সুযোগ আসতে পারে।

তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির অবস্থান বদল আর্থিক দিক থেকে লাভজনক হতে পারে। দীর্ঘদিন ধরে চলা আর্থিক সমস্যা থেকে মুক্তি। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পরিশ্রমের সুফল মিলতে পারে। ব্যবসায় পুরনো যোগাযোগ থেকে লাভ হওয়ার সম্ভাবনা। কোনও গুরুত্বপূর্ণ চুক্তি থেকেও আর্থিক লাভ হতে পারে।

বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময় কেরিয়ার এবং অর্থের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদ এবং দায়িত্ব, দুই-ই বাড়তে পারে। ব্যবসায়ীদের সামনে নতুন প্রকল্প হাতে নেওয়া বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসতে পারে। সঞ্চয় বাড়ানোর পাশাপাশি আর্থিক পরিস্থিতি আরও মজবুত করার সুযোগ মিলতে পারে।

মকর রাশি: শনির অবস্থান পরিবর্তন এই রাশির জাতক ও জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেরিয়ারে স্থিতিশীলতা আসতে পারে। পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ। ব্যবসায় লাভের নতুন পথ খুলে যেতে পারে। পরিশ্রম এবং শৃঙ্খলাকে সঙ্গী করে চললে আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হবে।

Advertisement

শনির গোচরে কোন কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

তাড়াহুড়োর পরিবর্তে ধৈর্য, শৃঙ্খলা এবং কর্মকে বেশি গুরুত্ব দিন। 
এই সময়ে ভেবেচিন্তে বিনিয়োগ করুন। অযথা ঝুঁকি নেবেন না।
আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত তথ্য যাচাই করে নিন। 
নিজের দায়িত্বও সততার সঙ্গে পালন করুন। 
দরিদ্রদের পাশে দাঁড়ান।

Read more!
Advertisement
Advertisement