
নতুন বছর ২০২৭-এ শনিদেবের রাশি পরিবর্তন ঘিরে জ্যোতিষমহলে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, আগামী বছরের ৩ জুন শনি মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। এরপর ২০ অক্টোবর বক্রী অবস্থায় আবার মীন রাশিতে ফিরে আসবে শনিদেব। শনির এই সাময়িক গোচরের ফলে একাধিক রাশির জাতকদের সাড়েসাতির পর্যায়ে পরিবর্তন আসবে। কারও সাড়েসাতির নতুন পর্যায় শুরু হবে, আবার কেউ পাবেন সাময়িক স্বস্তি।
কোন কোন রাশিতে থাকবে শনির সাড়েসাতি?
২০২৭ সালের শুরুতে মেষ, মীন ও কুম্ভ, এই ৩ রাশির জাতকদের উপর শনির সাড়েসাতির প্রভাব থাকবে। তবে ৩ জুন শনির মেষ রাশিতে প্রবেশের পর এই সমীকরণ বদলে যাবে।
মেষ রাশি: বছরের শুরুতে মেষ রাশির জাতকদের সাড়েসাতির প্রথম পর্যায় চলবে। ৩ জুন শনি মেষে প্রবেশ করলে শুরু হবে দ্বিতীয় বা মধ্য পর্যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় কর্মজীবন, আর্থিক লেনদেন ও পারিবারিক দায়িত্বের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন বলে মনে করা হয়। তবে ২০ অক্টোবর শনি ফের মীনে ফিরে এলে মেষ রাশির জাতকদের সাড়েসাতির প্রথম পর্যায় আবার শুরু হবে।
বৃষ রাশি: ৩ জুন থেকে বৃষ রাশির জাতকদের উপর শনির সাড়েসাতির প্রথম পর্যায় শুরু হবে। এই সময় দায়িত্ব বাড়তে পারে। চাকরি, ব্যবসা ও আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে ধৈর্য ধরে এগোনোর পরামর্শ দেওয়া হয়। তবে ২০ অক্টোবর শনি মীন রাশিতে ফিরে গেলে বৃষ রাশির সাড়েসাতি সাময়িকভাবে থেমে যাবে।
মীন রাশি: ২০২৭ সালের শুরুতে মীন রাশির জাতকদের সাড়েসাতির দ্বিতীয় পর্যায় চলবে। ৩ জুন শনি মেষে প্রবেশ করলে শুরু হবে শেষ বা তৃতীয় পর্যায়। ২০ অক্টোবর শনি ফের মীনে ফিরে এলে আবার দ্বিতীয় পর্যায় শুরু হবে।
কুম্ভ রাশি: ২০২৭ সালের ৩ জুন পর্যন্ত কুম্ভ রাশির জাতকদের সাড়েসাতির শেষ পর্যায় চলবে। শনির মেষে প্রবেশের পর তাঁরা সাময়িকভাবে সাড়েসাতির প্রভাব থেকে মুক্তি পাবেন। তবে ২০ অক্টোবর শনি মীন রাশিতে ফিরে এলে আবার সাড়েসাতির শেষ পর্যায় শুরু হবে।
শনির ঢাইয়া কোন কোন রাশিতে?
২০২৭ সালের শুরুতে সিংহ ও ধনু রাশির জাতকদের উপর শনির ঢাইয়ার প্রভাব থাকবে। ৩ জুন শনি মেষে প্রবেশ করলে এই দুই রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব সাময়িকভাবে কাটবে। অন্যদিকে, কন্যা ও মকর রাশিতে শনির ঢাইয়া শুরু হবে। ২০ অক্টোবর শনি ফের মীনে ফিরে এলে সিংহ ও ধনু রাশিতে ঢাইয়া আবার ফিরে আসবে। কন্যা ও মকর রাশির ক্ষেত্রে তা সাময়িকভাবে থেমে যাবে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির সাড়েসাতি মোট সাড়ে ৭ বছর স্থায়ী হয়। এই সময়কে ৩টি পর্যায়ে ভাগ করা হয়। তবে সাড়েসাতি মানেই যে সবার জীবনে খারাপ সময় আসবে, এমনটা নয়। ব্যক্তির জন্মছক, গ্রহের অবস্থান ও দশার উপর ফলাফল নির্ভর করে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়।
উল্লেখ্য, এই প্রতিবেদন জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস ও গণনাভিত্তিক। এর বৈজ্ঞানিক প্রমাণ নেই।