
২০২৭ সালে শনিদেব মীন পাশি ছেড়ে মেষে অর্থাৎ মঙ্গলের ঘরে প্রবেশ করবেন। বৃহস্পতির ঘর ছেড়ে মঙ্গলের ঘরে এন্ট্রি একটি গুরুত্বপূর্ণ প্রভাবের সৃষ্টি করবে। জ্যোতিষ মতে, এইবার শনি রুপোর পায়ে প্রবেশ করবে। এর ফলে কিছু রাশির জীবনে ইতিবাচক প্রভাব বিস্তাব করবে। শনি প্রধানত সোনা, রুপো, তামা ও লোহার পায়ে ভ্রমণ করে থাকেন। সাধারণত, শনি অত্যন্ত ন্যায় পরায়ন। ব্যক্তিকে তাঁর কর্ম অনুযায়ী ফল প্রদান করে থাকেন। কিন্তু শনি রুপোর পায়ে ভ্রমণ করতে শুরু করলে নানান সমস্যার সমাধান হয়ে থাকে ৷ পরিশ্রমের সম্পূর্ণ ফল পেয়ে থাকেন জাতক-জাতিকারা।
বৃষ রাশি
শনি রুপোর পায়ে ভ্রমণ করার ফলে ২০২৭ থেকে ভাগ্যের পরিবর্তন হবে। বৃষ রাশির জন্য আটকে থাকা কাজ দ্রুততার সঙ্গে পূরণ হবে। বিনিয়োগের জন্য সময় অত্যন্ত ভাল হতে চলেছে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হবে, পেতে পারেন প্রমোশনও। স্যালারিও বাড়বে। সম্পর্ক মধুর হবে। পরিবারে আপনার কদর বাড়বে।
কন্যা রাশি
কন্যা রাশির জন্য শনির রুপোর পায়ে ভ্রমণ অত্যন্ত সুখকর হতে চলেছে ৷ চাকরি ও ব্যবসায় দায়িত্ব পাবেন ৷ বড় কোনও চুক্তি ফাইনাল হবে। পরিশ্রমের ফল পাবেন, একের পর এক ভাল ঘটনা ঘটতে চলেছে, সব থেকে ভাল সময়ের মধ্যে দিয়ে যাবেন ৷ কোনও ডিল এবার ফাইনাল হতে পারে ৷ প্রিয়জনের সঙ্গে এবার আরও ভাল সময় কাটাতে পারবেন।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকার জন্য শনির রুপোর পায়ে ভ্রমণ অত্যন্ত ভাল ফল দেবে, পুরনো কাজের অত্যন্ত ভাল ফল পাবেন, পরিবারে শান্তির পরিবেশ বজায় থাকবে ৷ পারিবারিক সূত্রে বা উত্তরাধিকার সূত্রে হাতে টাকা আসবে ৷ বাড়িতে পরিবেশ শান্ত থাকবে ৷ নানান দিক থেকে নানান সমস্যার সমাধান হবে, ভাল সময় আসতে চলেছে আগামী বছর থেকেই।
শনির রুপোর পায়ে ভ্রমণের সুবিধা
শনি যখনই রুপোর পায়ে ভ্রমণ করে থাকেন তখনই অর্থনৈতিক অবস্থাপ উন্নতি হয়ে থাকে, জীবনে নানান সমস্যার সমাধান হতে পারে। স্টক মার্কেটে লাভ হতে পারে, জমি জায়গা থেকে লাভের মুখ দেখতে পারেন ৷ নানান ধরনের দুর্নীতি বা জালিয়াতি থেকে রক্ষা পেতে পারেন। জীবনের চাওয়া পাওয়ার ষোলোআনা পূর্ণ হয়ে থাকে।