
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, শনি এবং বৃহস্পতি দুইই ভীষণ প্রভাবশালী গ্রহ। এক্ষেত্রে শনি হল ন্যায় ও কর্মফলের কারক। আর গুরু বৃহস্পতি হল জ্ঞান, শিক্ষা এবং সমৃদ্ধির কারক। আর এই দুই গ্রহ ১ সেপ্টেম্বর, মঙ্গলবার ভোর ৩টে ৩৯ মিনিটে একে অপরের ১২০ ডিগ্রি কোণে আসছে। এর ফলে তৈরি হচ্ছে নবপঞ্চম দৃষ্টি যোগ। এই যোগে ৪ রাশির জীবনে খুব ভাল সময় আসবে। মিটে যাবে বড়সড় সব সমস্যা। টাকার অভাব দূর হবে। মিলবে সাফল্য।
তাই আর সময় না করে জেনে নিন ঠিক কোন ৪ রাশির জন্য সেরা সময় আনবে শনি ও গুরুর এই বিশেষ যোগ।
মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা শনি ও গুরুর এই যোগে সেরা সময় কাটাবেন। আপনারা হুট করে পাবেন প্রচুর টাকা। অফিসে সমস্যা মিটে যাবে। সকলের সঙ্গে মিলেমিশে কাজ করতে পারবেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসাতে উন্নতি হবে। সেই সঙ্গে পরিবারে সেরা সময় কাটবে। তাই চিন্তার কিছু নেই।
কর্কট রাশি
নবপঞ্চম দৃষ্টি যোগ বলে কথা। আর শনি এবং গুরুর এই যোগে ব্যবসায় বিরাট লাভ হবে ৪ রাশির। টাকার অভাব মিটে যাবে। সেই সঙ্গে চাকরিতে সুখবর পেতে পারেন। এই সময় আপনাদের পার্সোনালিটি নয়া রূপ নেবে। সেই সঙ্গে জীবনে আসবে সাফল্য। প্রচুর টাকা কামাবেন।
মকর রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও এবার গোল্ডেন টাইম শুরু। এই সময় কাজের জায়গায় বিরাট উন্নতি হবে। ব্যবসাতেও বাম্পার লাভ হবে। শুধু তাই নয়, এই যোগে অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। টাকার অভাব মিটবে। অর্থকষ্ট থাকবে না। সেই সঙ্গে পরিবারেও সম্মান পাবেন। মিলবে ভালোবাসা। জটিলতা দূর হবে।
ধনু রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। এই সময় আপনারা জীবনে এগিয়ে যাবেন। নবপঞ্চম দৃষ্টি যোগে প্রচুর টাকা পাবেন। সাফল্য ধরা দেবে।
এই সময় পরিবারে জটিলতা দূর হবে। অর্থকষ্ট থাকবে না। এছাড়া জীবনে সেরা সময় আসবে। তাই চিন্তার কিছু নেই।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।