
যখন দুই গ্রহ একে অপরের ষষ্ঠ এবং অষ্টম ঘরে থাকে, তখন ষড়াষ্টক যোগ তৈরি হয়। এই সময় শনি মীন রাশিতে রয়েছে। আর কেতু রয়েছে সিংহ রাশিতে। এই কারণে তাদের মধ্যে ষড়াষ্টক যোগ তৈরি হচ্ছে।
আর এই যোগটি ২৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত সক্রিয় থাকবে। যার ফলে আগামী প্রায় ৬ মাস ৫ রাশির কেরিয়ারে বাম্পার উন্নতি হবে। আর্থিক স্থিতি বদলে যাবে। তাই এই বিষয়ে বিশদে জেনে নিন।
মেষ রাশি
এতদিনে টাকার অভাব শেষ হয়ে যাবে। আপনি নতুন প্রপার্টি কিনতে পারবেন। গাড়ি কেনার যোগও রয়েছে। সাহস বাড়বে। বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস। এই সময় চাকরিতে উন্নতি হবে নিশ্চিত। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এই সময় হয়ে যাবে। প্রচুর টাকা পাবেন। তাই চিন্তার কিছু নেই।
মিথুন রাশি
এই রাশির জন্য়ও সেরা সেরা সময় আসতে চলেছে। আগামী ৬টা মাস আপনারা কেরিয়ারে এগিয়ে যাবেন। বসের প্রিয় পাত্র হয়ে উঠবেন। কোনও আইনি মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন। শুধু তাই নয়, বড় পদ পেতে পারেন। পাশাপাশি মান এবং সম্মান বাড়বে। বৃদ্ধি পাবে ব্যাঙ্ক ব্যালেন্সও। এই সময় সম্পত্তি কেনার একটা যোগ রয়েছে। তাই ভাল সময় কাটানোর জন্য প্রস্তুত হন।
সিংহ রাশি
শনি এবং কেতুর ষড়াষ্টক রাজযোগে রাজ করবে সিংহ রাশি। এই সময় বিদেশ যাত্রা করতে পারেন। এমনকী বিদেশে স্থায়ীভাবে থেকে যাওয়ার একটা সম্ভাবনাও তৈরি হতে পারে। চাকরিতে বড় প্রোমোশন হবে। লাফিয়ে বাড়বে মাইনে। এছাড়া ব্যবসাতেও বাম্পার লাভের মুখ দেখতে পারেন। বিনিয়োগের জন্য সময়টা দারুণ কাটবে। সম্মানও পাবেন প্রচুর। তাই এখন থেকে আর খারাপ চিন্তা নয়।
তুলা রাশি
এই রাশির জন্যও ষড়াষ্টক রাজযোগ দারুণ সময় নিয়ে আসবে। আপনারা যা পরিশ্রম করেছেন, তার ফল পাওয়া সময় এবার শুরু। আপনাদেরকে আশীর্বাদ করবে শনি। টাকা-পয়সা বাড়বে। পাশাপাশি উন্নতির চরম স্তরে পৌঁছে যেতে পারেন। কেরিয়ারে অনেকটাই এগিয়ে যাবেন। সহকর্মীরাও সাহায্য করবেন। এছাড়া নতুন চাকরি পেতে পারেন। মিলতে পারে বড় প্যাকেজ।
ধুন রাশি
ষড়াষ্টক রাজযোগ ধনু রাশির জন্য সেরার সময় নিয়ে আসবে। ব্যবসায়ীরা বিরাট মুনাফা ঘরে তুলতে পারবেন। বড় অর্ডার পেতে পারেন। পার্টনারশিপের কাজে সফল হবেন। চাকরি পেতে পারেন। এই সময় ঘরে সুখের পরিবেশ থাকবে। শুধু তাই নয়, টাকার অভাব দূর হয়ে যাবে। কেরিয়ারেও এগিয়ে যাবেন। সুতরাং চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।