Advertisement

3 June 2027 পর্যন্ত শনির সুনজরে মালামাল ৩ রাশি, তবে ৩ রাশি সাবধান, পড়ুন Shani Lucky Unlucky Zodiacs

শনির গোচর মানে ৩ জুন পর্যন্ত তিন রাশির জন্য দারুণ লাভের। তাঁরা পাবেন সাফল্য। সেই সঙ্গে ভাগ্যও দেবে সঙ্গ। আবার অশুভ ৩ রাশির জন্য।

শনির রাশিফলশনির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 06 Sep 2026,
  • अपडेटेड 7:37 PM IST
  • শনি মীনে থাকবে ৩ জুন পর্যন্ত।
  • ৩ রাশির জন্য শুভ, ৩ রাশির অশুভ।

জ্যোতিষশাস্ত্রে শনির গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন করেন বড়বাবা। ধীর গতিতে চলায় দীর্ঘ সময় ধরে প্রভাব থাকে। বর্তমানে মীন রাশিতে শনি। জ্যোতিষ গণনা অনুযায়ী, ৩ জুন মীন ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। এই সময়টা ৪ রাশির জন্য শুভ। আবার ৩ রাশিকে থাকতে হবে সাবধানে। 

শনির গোচর মানে ৩ জুন পর্যন্ত তিন রাশির জন্য দারুণ লাভের। তাঁরা পাবেন সাফল্য। সেই সঙ্গে ভাগ্যও দেবে সঙ্গ। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক সেই ৩ লাকি রাশি কারা।  

বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জন্য সময়টা বেশ ভাল কাটতে চলেছে। কেরিয়ারে পরিকল্পনাগুলি সফল হতে পারে। কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ আসতে পারে। পরিবারে নতুন কোনও সদস্যের আগমনে বাড়ির পরিবেশেও পরিবর্তন দেখা যেতে পারে। আর্থিক দিক থেকেও লাভের সম্ভাবনা। সম্পর্কের ক্ষেত্রেও সময়টা অনুকূল থাকবে। বিয়ের যোগ তৈরি হতে পারে। মনের ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনা। নিজের পরিশ্রমের জোরে ভাল নাম ও পরিচিতি অর্জন করতে পারেন।

কন্যা রাশি: এই রাশির জাতকদের সামনে একের পর এক নতুন সুযোগ আসতে পারে। কেরিয়ারে এগিয়ে যাওয়ার নতুন রাস্তা খুলবে। আপনার পরিশ্রম যথাযথ স্বীকৃতি পেতে পারে। ব্যবসায়ীদের জন্যও সময়টা ভাল। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ ভবিষ্যতে লাভের কারণ হয়ে উঠতে পারে। 

মকর রাশি: এই রাশির জাতকরা কেরিয়ারে মনের মতো সাফল্য পেতে পারেন। অর্থলাভের সম্ভাবনা। এই সময়ে করা পরিশ্রমের ভাল ফল মিলবে। ব্যবসায়ীরা ভাল সুযোগ পেতে পারেন।
আগের তুলনায় আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। পরিবারের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন। কোনও গুরুত্বপূর্ণ কাজেও সাফল্য।

মীন রাশিতে শনির অবস্থান কারণে সমস্যায় পড়বেন ৩ রাশির জাতক ও জাতিকারা। ২০২৭ সালের ৩ জুন পর্যন্ত সময়টা চ্যালেঞ্জিং। এই সময়ে স্বাস্থ্য, ব্যবসা, কর্মজীবন এবং পারিবারিক জীবন নিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে পারেন। তাই এই ৩ রাশির জাতকরা সতর্ক থাকুন। আনলাকি ৩ রাশি কারা।
 

Advertisement

মেষ রাশি: এই রাশির জাতকদের জন্য সময়টা কিছুটা সমস্যার হতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে প্রতিযোগিতার চাপ বাড়তে পারে। নতুন চাকরির সন্ধানে আরও কিছু দিন ধৈর্য ধরতে হবে। কর্মক্ষেত্রে কোনও ধরনের বিবাদে জড়িয়ে পড়া এড়িয়ে চলুন। নিজের দায়িত্ব সময়মতো শেষ করার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় আর্থিক ঝুঁকি এড়িয়ে চলা জরুরি। এই সময়ে কিছু বলার আগে ভাল করে ভেবে নেওয়াই বুদ্ধিমানের কাজ। সাফল্য পেতে হলে পরিশ্রম চালিয়ে যেতে হবে।

ধনু রাশি: এই রাশির জাতকদের জন্য পরিশ্রমের সময় হতে পারে। সামান্য অসাবধানতাও বড় সমস্যার কারণ হয়ে উঠতে পারে। তাই যে কোনও কাজ ভেবেচিন্তে করাই ভাল। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। দুর্ঘটনায় আঘাত পাওয়ার আশঙ্কা। বিনিয়োগের জন্য ঋণ নেওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। ছোটখাটো কাজ শেষ করতেও বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। তবে আপনার পরিশ্রম ভবিষ্যতে সাফল্যের নতুন পথ খুলে দিতে পারে। কোনও কাজ তাড়াহুড়ো করে না করে আগে ভাল ভাবে পরিকল্পনা করে এগোনোই আপনার জন্য ভাল।

কুম্ভ রাশি: এই রাশির জাতকদের জন্য এই সময় কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। স্বাস্থ্যের বিষয়ে কোনও রকম অবহেলা করবেন না। দৈনন্দিন জীবনযাপনও নিয়ম মেনে চলার চেষ্টা করুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রেখে চলতে হবে। এই সময়ে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলাই ভাল। সম্পূর্ণ তথ্য না জেনে কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। নেগেটিভ মানুষের সঙ্গ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হবে। না হলে মানসিক চাপ আরও বাড়তে পারে।

Read more!
Advertisement
Advertisement