
Shani Margi 2026: জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্ম, দায়িত্ব, শৃঙ্খলা এবং কঠিন পরীক্ষার গ্রহ বলে মনে করা হয়। শনির গতি পরিবর্তনের প্রভাব নিয়েও জ্যোতিষীদের মধ্যে নানা মত রয়েছে। ২০২৬ সালের ১১ ডিসেম্বর শনি বক্রী দশা ছেড়ে মার্গী বা সরাসরি গতিতে ফিরবে। তবে তার আগে কয়েকটি রাশির উপর শনির বক্রী অবস্থার প্রভাব থাকতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা। চার রাশির জাতকদের আগামী কয়েক মাস সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। জ্যোতিষীদের মতে, এই সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলে সমস্যা বাড়তে পারে। অর্থ, স্বাস্থ্য, চাকরি এবং ব্যবসার ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন হতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের এই সময়ে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধান। বিশেষ করে চাকরি, ব্যবসা বা আর্থিক বিষয়ে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল বলে মনে করছেন জ্যোতিষীরা। কোনও নতুন পরিকল্পনা শুরু করার আগে ভাল ভাবে সব দিক খতিয়ে দেখা প্রয়োজন।
এই সময়ে বাড়ির বয়স্ক সদস্যদের সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে বলেও জ্যোতিষশাস্ত্রে ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রেও সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। তাই রাগের মাথায় কোনও কথা না বলাই ভাল।
উপায়: প্রতি শনিবার ‘ওঁ শং শনৈশ্চরায় নমঃ’ মন্ত্র ১০৮ বার জপ করুন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্যও সময়টা কিছুটা চাপের হতে পারে বলে মনে করছেন জ্যোতিষীরা। আচমকা খরচ বেড়ে যেতে পারে। ঋণ বা ধার থাকলে তার চাপও বাড়তে পারে। তাই নতুন করে বড় অঙ্কের ঋণ নেওয়ার আগে পরিস্থিতি ভাল ভাবে বুঝে নেওয়া জরুরি।
পুরনো কোনও বিবাদ ফের সামনে আসতে পারে। ব্যবসায়ীদেরও বড় আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে সতর্ক থাকুন। কোনও লাভজনক সুযোগ হাতছাড়া হলে পরে আফসোস হতে পারে।
উপায়: প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করতে পারেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্যও আগামী কয়েক মাস চ্যালেঞ্জিং হতে পারে বলে জ্যোতিষীদের মত। কাজ শেষ করতে স্বাভাবিকের তুলনায় বেশি পরিশ্রম করতে হতে পারে। কোনও কাজ দ্রুত শেষ করতে গিয়ে ভুল করার আশঙ্কাও থাকতে পারে।
আর্থিক লেনদেনের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। কাউকে টাকা ধার দেওয়া, বড় বিনিয়োগ করা বা গুরুত্বপূর্ণ আর্থিক চুক্তিতে সই করার আগে সব তথ্য যাচাই করে নেওয়া ভাল।
উপায়: শনিবার সন্ধ্যায় পিপল গাছের নীচে সর্ষের তেলে কালো তিল মিশিয়ে প্রদীপ জ্বালান।
১১ ডিসেম্বর শনি মার্গী হওয়ার পর পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে বলে জ্যোতিষীদের একাংশ মনে করেন। তবে তার আগে এই তিন রাশির জাতকদের ধৈর্য ধরে চলতে হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকুন।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।