
জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায় ও কর্মফলের দেবতা বলা হয়। মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন তিনি। তাই শনির অবস্থান ও গতিবিধির পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রায় ১৪০ দিন বক্রি থাকার পর আগামী ডিসেম্বরে মার্গী হতে চলেছেন শনিদেব। অর্থাৎ বক্রি দশা কাটিয়ে এবার সোজা পথে চলতে শুরু করবেন ন্যায় ও কর্মফলের দেবতা।
জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, শনির এই মার্গী অবস্থানের প্রভাব পড়বে ১২টি রাশির উপরেই। তবে বিশেষভাবে লাভবান হতে পারেন ৫রাশির জাতকরা। দীর্ঘদিন ধরে যে সমস্ত বাধা, সমস্যা ও প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন তাঁরা, সেগুলি কাটিয়ে ওঠার সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি থেকে শুরু করে আর্থিক লাভ, জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
কোন ৫ রাশির ভাগ্য বদলাতে পারে?
মকর রাশি: শনির মার্গী হওয়ার ফলে মকর রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতিতেও উন্নতি হতে পারে।
কুম্ভ রাশি: কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনি। তাই শনির গতিবিধির পরিবর্তন এই রাশির জাতকদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। আর্থিক বিষয়ে উন্নতির পাশাপাশি দীর্ঘদিনের কোনও সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকদের জন্যও সময়টি ইতিবাচক হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য আসতে পারে। নতুন কোনও কাজ শুরু করার সুযোগ পেতে পারেন। আর্থিক দিক থেকেও লাভের সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি: শনির মার্গী দশায় সিংহ রাশির জাতকদের জীবনে সুখের সময় আসতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি মিলতে পারে। আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনেও সুখ-শান্তি বজায় থাকতে পারে।
বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জন্য শনির মার্গী দশা বিশেষ লাভজনক হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। চাকরি ও ব্যবসায় নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। জীবনে দীর্ঘদিন ধরে চলা বাধা কাটিয়ে সাফল্যের পথে এগিয়ে যেতে পারেন।
তবে কুম্ভ, মীন ও মেষ রাশির জাতকদের এই সময়ে একটু বেশি সতর্ক থাকতে হবে। কারণ, এই ৩ রাশির উপর দিয়েই চলছে শনির সাড়েসাতি। তাই কাজকর্ম, অর্থনৈতিক সিদ্ধান্ত এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাস ও গণনার ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশিত।