Advertisement

Shani Margi 2026: বছর শেষে মার্গী হবে শনি, বড়বাবার আশীর্বাদে জীবন বদলে যাবে ৩ রাশির

শনিদেবকে কর্মফল ও ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। শনির অবস্থান ও গতির পরিবর্তন সমস্ত রাশির জাতকের জীবনে প্রভাব ফেলতে পারে। কোন ৩ রাশি পাবে বড়বাবার আশীর্বাদ?

শনি মার্গী শনি মার্গী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 27 Nov 2026,
  • अपडेटेड 5:59 PM IST
  • ১১ ডিসেম্বর মার্গী হবে শনি
  • সমস্ত রাশির জাতকের জীবনে প্রভাব ফেলতে পারে
  • কোন ৩ রাশি পাবে বড়বাবার আশীর্বাদ?

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফল ও ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। শনির অবস্থান ও গতির পরিবর্তন সমস্ত রাশির জাতকের জীবনে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়। এ বার দীর্ঘ বক্রী দশা কাটিয়ে মার্গী হতে চলেছেন শনিদেব। আগামী ১১ ডিসেম্বর মীন রাশিতে সোজা চলা শুরু করবেন শনিদেব। জ্যোতিষ গণনা অনুযায়ী, টানা ২৪১ দিন এই অবস্থানে থাকবেন তিনি। এরপর ২০২৭ সালের ২৭ জুলাই আবার বক্রী হবেন শনিদেব।

শনির এই মার্গী দশাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, শনির গতির পরিবর্তনে একাধিক রাশির জীবনে বড়সড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে বৃষ, মকর ও তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময় অত্যন্ত শুভ হতে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি থেকে শুরু করে কর্মক্ষেত্রে সাফল্য, একাধিক ক্ষেত্রে সৌভাগ্যের মুখ দেখতে পারেন এই ৩ রাশির জাতকরা।

বৃষ রাশি: শনির মার্গী দশায় বৃষ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভের মুখ দেখতে পারেন। আয়ের নতুন পথ খুলে যেতে পারে। ফলে এই সময় আর্থিক দিক থেকে বেশ লাভবান হতে পারেন বৃষ রাশির জাতকরা।

মকর রাশি: মকর রাশির অধিপতি গ্রহ হল শনি। তাই শনির গতিবিধির পরিবর্তন এই রাশির জাতকদের জীবনে বিশেষ প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়। মার্গী শনির প্রভাবে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। দীর্ঘদিনের পরিশ্রমের ফল পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের তুলনায় শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় বাড়তে পারে, পাশাপাশি নতুন কোনও বিনিয়োগ থেকেও লাভের সুযোগ তৈরি হতে পারে। সব মিলিয়ে অর্থভাগ্য সুপ্রসন্ন হতে পারে মকর রাশির।

তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্যও শনির মার্গী দশা অত্যন্ত শুভ হতে পারে। আর্থিক বাধা কাটিয়ে ওঠার সুযোগ আসতে পারে। চাকরিতে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যাঁরা ব্যবসা করছেন, তাঁদের ব্যবসায় লাভ বাড়তে পারে। দীর্ঘদিন ধরে যে কাজগুলি আটকে ছিল, সেগুলিও নতুন করে গতি পেতে পারে। অর্থ উপার্জনের একাধিক সুযোগ আসতে পারে এই রাশির জাতকদের জীবনে।

Advertisement

সব মিলিয়ে, ১১ ডিসেম্বর শনির মার্গী দশা শুরু হওয়ার পর বৃষ, মকর ও তুলা রাশির জাতকদের জীবনে আর্থিক উন্নতির নতুন সম্ভাবনা তৈরি হতে পারে জ্যোতিষ গণনা অনুযায়ী। তবে মনে রাখতে হবে, এগুলি জ্যোতিষশাস্ত্রভিত্তিক ধারণা, নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।
 

 

Read more!
Advertisement
Advertisement