
ন্য়ায় ও কর্মফলের কারক শনি। আর এই গ্রহটি এখন মীন রাশির রেবতী নক্ষত্রে রয়েছে। ২ জুলাই ২০২৬ এই গ্রহটি সকাল ৮টা ২২ মিনিটে রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করবে। এই পদে ৮ অগাস্ট পর্যন্ত থাকবে এই গ্রহ।
মাথায় রাখতে হবে, রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে শনি গ্রহের বিরাট প্রভাব থাকে। তাই শনির এই নক্ষত্র পদ গোচরে ৪ রাশির জীবন বদলে যাবে। জীবনে ইতিবাচক সময় আসবে। কেরিয়ার এবং ব্যবসায় হবে উন্নতি। তাই আর সময় নষ্ট না করে এমনই ৪ রাশি সম্পর্কে জেনে নিন।
মিথুন রাশি
শনি রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে প্রবেশ করার ফলে দারুণ সময় কাটবে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের। চাকরিতে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে। বাড়তে পারে মাইনে।
এছাড়া এই পদ গোচরে ব্যবসা বড় হবে। বিরাট কোনও প্রোজেক্ট পাবেন। সেই সঙ্গে বড় কোনও অসুখ থেকেও সেরে ওঠার সম্ভাবনা রয়েছে। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না।
কর্কট রাশি
এই রাশির জন্যও সেরার সেরা সময় আনবে শনির এই নক্ষত্র পদ গোচর। আপনাদের ভাগ্যের হাল ফিরে যাবে। পাশাপাশি আয়ের নতুন রাস্তা পাবেন। আর্থিক স্থিতি ফিরবে। এছাড়া চাকরিতে এগিয়ে যাবেন। হতে পারে প্রোমোশন। সেই সঙ্গে ব্যবসাতেও বাম্পার প্রফিটের সম্ভাবনা। সেই সঙ্গে মিটে যেতে পারে বড় কোনও ঝামেলা। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও এই নক্ষত্র পদ গোচর অত্যন্ত শুভ। আপনারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হবেন। পরিশ্রমের পুরো ফল মিলবে। চাকরিতে উন্নতি হবে। কেউ আপনাদের আটকে রাখতে পারবেন না।
এটা ব্যবসার জন্যও ভাল সময়। নতুন কিছু করতেও পারেন। তাতে সফল হবেন। এছাড়া পরিবারে সুখ থাকবে। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না।
কুম্ভ রাশি
২ জুলাই থেকে কুম্ভ রাশির জন্যও সেরা সময় আসছে। নেতিবাচক চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে পারবেন। পাশাপাশি টাকার অভাব মিটবে। সম্পত্তি পেতে পারেন।
শুধু তাই নয়, এই সময় খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন। পাশাপাশি কাজের জায়গায় এগিয়ে যাবেন। ব্যবসাতেও লাভ হবে। ক্ষতি কাটিয়ে সুদিন দেখতে পাবেন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।