
জ্যোতিষ মতে, ন্যায় ও কর্মফলের কারক হল শনি। তাই এটিকে অত্যন্ত শক্তিশালী গ্রহ বলে মনে করা হয়। আর বর্তমানে শনি রয়েছে রেবতী নক্ষত্রে। আগামী ২০ অগাস্ট রেবতী নক্ষত্রের প্রথম পদে গোচর করবে শনি। এই নির্দিষ্ট পদে ৯ অক্টোবর পর্যন্ত থাকবে গ্রহটি। যার ফলে ৪ রাশির ভাগ্য খুলে যাবে। টাকার অভাব মিটবে। কাজের জায়গায় হবে বিরাট উন্নতি। গোল্ডেন টাইম শুরু হবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন শনির এই নক্ষত্র পদ পরিবর্তনে ঠিক কোন কোন রাশির ভাগ্যের চাকা ঘুরবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কথাই নেই।
বৃষ রাশি
শনির এই নক্ষত্র পদ পরিবর্তন সেরা সময় নিয়ে আসবে বৃষ রাশির জন্য। কাজের জায়গায় বিরাট উন্নতি হবে। প্রচুর টাকা মাইনে বাড়তে পারে। সেই সঙ্গে হতে পারে প্রোমোশন। এই সময় আটকে থাকা কাজ হয়ে যাবে।
এই পদ পরিবর্তনে টাকার অভাব থাকবে না। আয়ের নতুন স্রোত তৈরি হবে। সেই সঙ্গে সমাজে মান সম্মান বাড়বে। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মিথুন রাশি
এই রাশির জন্যও এই সময়টা খুব ভাল কাটবে। কাজের জায়গায় বসের কাছের মানুষ হয়ে উঠবেন। তিনি বিশ্বাস করবেন। নতুন দায়িত্ব পেতে পারেন। এই সময় খরচ থাকবে কন্ট্রোলে। পাশাপাশি প্রচুর টাকা কামাতে পারবেন। নতুন করে সম্পত্তি কিনতেও পারেন।
এছাড়া ঝামেলা ও অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। পরিবারে ফুরফুরে হাওয়া বইবে। মিটে যাবে অনেক ঝামেলা।
কন্যা রাশি
শনি নক্ষত্র পদ পরিবর্তন করছে। এর সেরা ফল পাবে কন্যা রাশি। এই সময় আর্থিক চাপ মিটবে। টাকার অভাব থাকবে না। উল্টে অর্থলাভের যোগ তৈরি হচ্ছে। এই সময় কাজের জায়গায় বিরাট উন্নতি হবে। প্রমোশন পেতে পারেন। কাঁধে চাপতে পারে নতুন দায়িত্ব। শুধু তাই নয়, এই সময় পুরনো অসুখ থেকে মুক্তি মিলবে। পরিবারের সকলে এই সময় সুস্থ থাকবেন। তাই অহেতুক টেনশন নেবেন না।
তুলা রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হন। শত্রুরা এবার পিছিয়ে যাবে। ঝামেলা অশান্তি থেকে থাকবে দূরত্বে। শুধু তাই নয়, টাকার অভাব মিটে যাবে। ব্যাঙ্ক ব্য়ালেন্স বাড়বে।
এছাড়া চাকরিতেও এগিয়ে যাবেন। নতুন করে প্রোমোশন হতে পারে। অন্যদিকে, পরিবারে সমস্যা মিটে যেতে পারে। সকলে মিলে হাসিখুশি জীবন কাটাবেন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।