Advertisement

Astrology Prediction: ১৭ মে নক্ষত্র বদল শনির, টানা ৫ মাস সৌভাগ্য ৩ রাশির! বিশেষ অর্থযোগ

Shani Nakshatra Parivartan 2026: জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী ১৭ মে শনি উত্তরভাদ্রপদ নক্ষত্র ছেড়ে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। আর এই নক্ষত্র পরিবর্তনের জেরে তিন রাশির জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মত জ্যোতিষবিদদের।

তিন রাশির জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মত জ্যোতিষবিদদের।তিন রাশির জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মত জ্যোতিষবিদদের।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 16 May 2026,
  • अपडेटेड 6:49 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে Saturn Transit বা শনির গোচরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
  • আগামী ১৭ মে শনি উত্তরভাদ্রপদ নক্ষত্র ছেড়ে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে।
  • তিন রাশির জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে।

Shani Nakshatra Parivartan 2026: জ্যোতিষশাস্ত্রে Saturn Transit বা শনির গোচরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। কারণ শনি ধীর গতির গ্রহ এবং কর্মফলদাতা হিসেবেই পরিচিত। সেই কারণে শনির রাশি বা নক্ষত্র পরিবর্তনের দিকে নজর থাকে জ্যোতিষ অনুরাগীদের। জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী ১৭ মে শনি উত্তরভাদ্রপদ নক্ষত্র ছেড়ে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। আর এই নক্ষত্র পরিবর্তনের জেরে তিন রাশির জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে বলে মত জ্যোতিষবিদদের। ১৭ মে থেকে ১৭ অক্টোবর পর্যন্ত শনি রেবতী নক্ষত্রেই অবস্থান করবে। এই প্রায় পাঁচ মাসের সময়ে বিশেষ ভাবে লাভবান হতে পারেন সিংহ, ধনু এবং মকর রাশির জাতকেরা। আর্থিক উন্নতি থেকে কর্মজীবনে সাফল্য; একাধিক শুভ ফল মিলতে পারে বলে দাবি জ্যোতিষমহলের।

সিংহ রাশি
Leo zodiac sign-র জাতকদের জন্য এই সময়টি বিশেষ শুভ হতে পারে। দীর্ঘদিন ধরে আয় সংক্রান্ত যে সমস্যা চলছিল, তা কাটতে পারে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ব্যবসায় লাভ বাড়তে পারে। বড় কোনও চুক্তি বা নতুন ডিল হাতেও আসতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। নতুন পরিকল্পনা বা কৌশল ভবিষ্যতে সাফল্যের রাস্তা খুলে দিতে পারে বলেও মনে করা হচ্ছে।

ধনু রাশি
Sagittarius zodiac sign-র জাতকদের জীবনেও ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে শনির নক্ষত্র পরিবর্তন। দীর্ঘদিনের মানসিক চাপ বা উদ্বেগ থেকে মুক্তি মিলতে পারে।

অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হতে পারে। নতুন চাকরির খোঁজ সফল হওয়ার সম্ভাবনাও রয়েছে। নতুন ব্যবসা বা কাজ শুরু করার জন্য সময় অনুকূল বলে মনে করছেন জ্যোতিষীরা। বিদেশে পড়াশোনার স্বপ্নও পূরণ হতে পারে।

মকর রাশি
Capricorn zodiac sign-র জাতকদের জন্যও শনি রেবতী নক্ষত্রে প্রবেশ শুভ ফল দিতে পারে। জীবনে একাধিক ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে এই সময়ে।

সন্তান বা বাবা-মাকে নিয়ে দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর হতে পারে। পাশাপাশি বহুদিন ধরে চলা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদের নিষ্পত্তিও নিজের পক্ষে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের নক্ষত্র পরিবর্তনের প্রভাব সব রাশির উপরই পড়ে। তবে শনির প্রভাব সাধারণত দীর্ঘমেয়াদি এবং গভীর বলে মনে করা হয়। তাই আগামী কয়েক মাস এই তিন রাশির জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে বলেই মত বিশেষজ্ঞদের। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement