Advertisement

Shani Nakshatra Parivartan 2026: নক্ষত্র পরিবর্তন করেছেন শনি, আগামী ৪ মাস চাকরি, ব্যবসায় উন্নতি ৪ রাশির, প্রচুর অর্থলাভ

আগামী ৪ মাস ৪ রাশির দারুণ সময়। কারণ, শনি নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করেছেন উত্তরাভাদ্রপদে। যার ফলে বিরাট উন্নতি হবে। টাকার অভাব মিটবে। সেই সঙ্গে চাকরি ও ব্যবসায় উন্নতি পাকা।

শনির নক্ষত্র পরিবর্তন ২০২৬শনির নক্ষত্র পরিবর্তন ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Oct 2026,
  • अपडेटेड 6:02 PM IST
  • আগামী ৪ মাস ৪ রাশির দারুণ সময়
  • শনি নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করেছেন উত্তরাভাদ্রপদে
  • যার ফলে বিরাট উন্নতি হবে

বৈদিক জ্যোতিষে শনি অত্যন্ত শক্তিশালী গ্রহ। এই গ্রহটি কর্ম, ন্যায়বিচার ও কর্মফলের কারক। আর জ্যোতিষ অঙ্ক জানাচ্ছে, ৯ অক্টোবর শনি রেবতী নক্ষত্র থেকে বেরিয়ে উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছেন। আর এই নক্ষত্রের অধিপতি শনি নিজেই। তাই শনির এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নক্ষত্রে ৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত থাকবেন শনি। যার ফলে আগামী ৪ মাস ৪ রাশির বিরাট উন্নতি হবে। ভাগ্য চমকাবে। টাকার অভাব মিটে যাবে। অর্থভাগ্য চমকাবে। চাকরি ও ব্যবসায় বিরাট উন্নতির সম্ভাবনা। সেই সঙ্গে সব বাধা দূর হবে।

সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা শনির নক্ষত্র পরিবর্তনে সেরা সময় কাটাতে পারবেন। অফিসে বিরাট উন্নতির আশা রয়েছে। বসের কাছের মানুষ হয়ে উঠবেন। তিনি নতুন দায়িত্ব দিতে পারেন। এই সময় ব্যবসাও বড় হবে। বিরাট জটিলতা থেকে মুক্তি পাবেন। বাধা বিপত্তি কাটবে। টাকার সমস্যা থাকবে না। প্রচুর অর্থ পাবেন। 

মকর রাশি
এই রাশির অধিপতি হলেন শনি। তাই শনির নক্ষত্র পরিবর্তনে অত্যন্ত শুভ সময় কাটাতে পারবেন এই রাশির জাতক এবং জাতিকার। বিরাট উন্নতি করবেন। জীবনে জটিলতা দূর হবে। ঝামেলা থেকে মুক্তি পাবেন। বাধা কেটে যাবে। এই সময় টাকার অভাব মিটবে। ব্যাঙ্কে টাকা ঢুকবে। শনির নক্ষত্র পরিবর্তনে চাকরিতে বড় জায়গায় পৌঁছে যাবেন। ব্যবসা বড় হবে। তাই চিন্তার কিছু নেই। 

মেষ রাশি
এই রাশির জন্যও সময়টা খুব ভাল কাটবে। মিটে যাবে বড়সড় জটিলতা। কাজের চাপ কমবে। আর্থিক পরিস্থিতি ফিরবে। পুরনো বিনিয়োগে মিলবে দারুণ রিটার্ন। সেই সঙ্গে সেভিংসে লাভ বাড়বে। অনেক টাকা পাবেন। এই সময় ব্যবসা বড় হবে। নয়া প্রোজেক্ট পেতে পারেন। শুধু তাই নয়, ব্যবসাও বড় হবে। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 

মীন রাশি
উত্তরাভাদ্রপদ নক্ষত্রে শনি প্রবেশ করেছেন। এই রাশিতে আগামী বছর পর্যন্ত থাকবেন তিনি। তাতে চাকরির ক্ষেত্রে বিরাট লাভ হবে। মিটে যাবে অভাব। কাজের জায়গায় উন্নতি হবে। প্রোমোশন পেতে পারেন। সেই সঙ্গে ব্যবসা বড় হবে। বিনিয়োগ আসবে। তাই অহেতুক চিন্তা করে বিপি বাড়াবেন না। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

 

Read more!
Advertisement
Advertisement