Advertisement

Shani Nakshatra Parivartan 2026: আগামী ৮৩ দিন প্রচুর টাকা কামাবে ৫ রাশি, শনির নক্ষত্র পরিবর্তনে চাকরিতে উন্নতি

৯ অক্টোবর ২০২৬ সন্ধে ৭টা ২৮ মিনিটে শনি নক্ষত্র পরিবর্তন করছেন। এতে ভাগ্য ফিরবে ৫ রাশির। বিরাট উন্নতি হবে। ৮৩ দিন খুবই ভাল সময় কাটবে। টাকার সমস্যা থাকবে না। ইনকাম বাড়বে। সেই সঙ্গে চাকরি ও ব্যবসায় উন্নতি মিলবে।

শনি নক্ষত্র পরিবর্তন ২০২৬শনি নক্ষত্র পরিবর্তন ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Oct 2026,
  • अपडेटेड 8:38 AM IST
  • ৯ অক্টোবর ২০২৬ সন্ধে ৭টা ২৮ মিনিটে শনি নক্ষত্র পরিবর্তন করছেন
  • এতে ভাগ্য ফিরবে ৫ রাশির
  • ৮৩ দিন খুবই ভাল সময় কাটবে

বৈদিক জ্যোতিষ অনুযায়ী, অত্যন্ত শক্তিশালী একটি গ্রহ হল শনি। এটি কর্মফল দাতা ও ন্যায়ের কারক। আর কর্মফল দাতা শনি যখনই নিজের গতি বা নক্ষত্র পরিবর্তন করেন, তখন তার প্রভাব পড়ে ১২ রাশির উপরই। আর বর্তমানে শনি অবস্থান করছেন রেবতী নক্ষত্রে। ৯ অক্টোবর ২০২৬ সন্ধে ৭টা ২৮ মিনিটে শনি তাঁর নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করছেন। বছরের শেষ পর্যন্ত প্রায় ৮৩ দিন এই নক্ষত্রেই অবস্থান করবেন শনি। আর শনির নক্ষত্র পরিবর্তন ৫ রাশির উপর কৃপা করবেন বড়বাবা। ভাগ্য ঘুরে যাবে। টাকার অভাব মিটবে। ইনকাম বাড়বে। চাকরিতে বিরাট উন্নতির আশা রয়েছে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং ঝটপট জেনে নিন কোন কোন রাশির উপর শনির নক্ষত্র পরিবর্তন ভাল সময় নিয়ে আসবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বৃষ রাশি
এই রাশির জন্য শনির গোচর অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। পজিটিভিটিতে ভরে যাবে জীবন। ৮৩ দিনের মধ্যেই উন্নতি হবে। কমে যাবে আর্থিক সমস্যা। সেই সঙ্গে মানসিক চাপ কমবে। থেমে থাকা কাজ ধীরে ধীরে শুরু হবে। এই সময় পরিবারে থাকবে শান্তি। টাকার অভাব মিটে যাবে। আয় এক ধাক্কায় অনেকটাই বাড়বে। 

মিথুন রাশি
গোচর করছেন শনি। যার ফলে মিথুন রাশির জীবনে বিরাট উন্নতি হবে। মিটে যাবে ঝামেলা অশান্তি। সফল হওয়ার বিরাট যোগ রয়েছে। আর্থিক স্থিতি বদলে যাবে। টাকা ইনকামের নতুন রাস্তা খুঁজে পাবেন। এই সময় ব্যবসা বড় হবে। নতুন কোথাও দোকান খুলতে পারেন। সেই সঙ্গে চাকরিতেও বাম্পার উন্নতির আশা রয়েছে। তাই চিন্তার কিছু নেই।

কন্যা রাশি
এই ৮৩ দিন উন্নতির শিখরে পৌঁছে যাবে কন্যা রাশির জাতক এবং জাতিকারা। শনির নক্ষত্র পরিবর্তনে আনন্দে কাটবে সময়। জীবনে জটিলতা দূর হবে। টাকার অভাব মিটে যাবে। যাঁরা চাকরির চেষ্টা করছেন, তাঁদের হয়ে যাবে। এই সময় আয়ের নতুন রাস্তা খুলে যাবে। চাকরিতে উন্নতির আশা রয়েছে। 

Advertisement

তুলা রাশি
এই রাশির জন্যও শনি গোচরের সময়টা খুবই ভাল কাটবে। জাতক এবং জাতিকারা উন্নতি করবেন। মিটে যাবে টাকার অভাব। মানসিক ও শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। অর্থের কষ্ট কমবে। চাকরি ও ব্যবসাতে আসবে সাফল্য। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

মকর রাশি
এই রাশির অধিপতি স্বয়ং শনি। তাই শনির নক্ষত্র পরিবর্তনে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে। এই সময় জীবনে অশান্তি থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে ব্যবসা বড় হবে। চাকরিতে এগিয়ে যাবেন। প্রোমোশনের যোগ রয়েছে। আয় বাড়বে। টাকার অভাব মিটে যাবে। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 


 

Read more!
Advertisement
Advertisement