Advertisement

Shani Nakshatra Privartan: ৪ রাশিতে শনির শুভদৃষ্টি, আগামী ৪৮ দিন রাজার হালে থাকবেন কারা?

Shani Nakshatra Change: শনির নক্ষত্র পরিবর্তনে একাধিক রাশির ভাগ্য খুলতে চলেছে। এই রাশিগুলির জাতক-জাতিকাদের চাকরি, ব্যবসা, আয় এবং আর্থিক ভাগ্য সুপ্রসন্ন হবে।

শনি দেবের আগমন চারটি রাশির জন্য শুভ বলে মনে করা হচ্ছেশনি দেবের আগমন চারটি রাশির জন্য শুভ বলে মনে করা হচ্ছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Aug 2026,
  • अपडेटेड 9:58 AM IST
  • ২০ অগাস্ট রেবতী নক্ষত্রে এন্ট্রি নিয়েছে শনি।
  • রেবতী নক্ষত্রে শনি দেবের আগমন চারটি রাশির জন্য শুভ বলে মনে করা হচ্ছে।
  • কোন কোন রাশির ভাগ্য ঘুরে যাবে, দেখে নিন

২০ অগাস্ট রেবতী নক্ষত্রে এন্ট্রি নিয়েছে শনি। এই রেবতী নক্ষত্র আসলে বুধের নক্ষত্র। এখানে শনি দেবের আগমন চারটি রাশির জন্য শুভ বলে মনে করা হচ্ছে। জ্যোতিষীরা বলছেন,  রেবতী নক্ষত্রে প্রবেশের পর শনির শুভ দৃষ্টি এই চারটি রাশির উপর পড়বে। এই রাশিগুলির জাতক-জাতিকাদের চাকরি, ব্যবসা, আয় এবং আর্থিক ভাগ্য সুপ্রসন্ন হবে। সকলেরই আয় বাড়বে এবং চাকরি ও ব্যবসাতে উন্নতি হবে। কোন কোন রাশির ভাগ্য ঘুরে যাবে, দেখে নিন

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য শনির এই গোচর ইতিবাচক হতে পারে। যারা চাকরিতে আছেন, তাঁদের জন্য পদোন্নতি এবং বেতন বৃদ্ধির সুযোগও রয়েছে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা হতে পারে। বসেরা আপনার কর্মক্ষমতায় সন্তুষ্ট হতে পারেন।  আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি, কাঙ্খিত চাকরিটিও পেয়ে যেতে পারেন।

মিথুন রাশি

মিথুন রাশির জন্য রেবতী নক্ষত্রে শনির গোচর অনেক আটকে থাকা কাজকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। অনেকের নতুন চাকরির সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা নতুন চুক্তি থেকে লাভবান হতে পারেন। এই সময়ে ভ্রমণও ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

তুলা রাশি

এই নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জাতক-জাতিকাদের জন্যও স্বস্তি বয়ে আনতে পারে। কাজ সংক্রান্ত বাধাগুলো সহজ হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন। আয় বাড়ানোর নতুন পথ খুলে যেতে পারে। অর্থ সঞ্চয়েও সাফল্য পেতে পারেন। এই সময়টি অনেক সৌভাগ্য বয়ে আনার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে। মকরের জাতক-জাতিকাদের কঠোর পরিশ্রম  চেষ্টার অনুরূপ ফল দেবে। বৈদেশিক বিষয়ে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে এবং আর্থিক অবস্থা শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। সমাজে এবং কর্মক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে। অতীতের বিনিয়োগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে আপনার জীবনসঙ্গীর সমর্থনও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

 

Read more!
Advertisement
Advertisement