Advertisement

Shani Pad Parivarta: ২ জুলাই নক্ষত্র পদ বদলাবে শনি, চাকরিতে সাফল্য ৪ রাশির, ভাগ্যের সঙ্গ মিলবে

২ জুলাই রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে যাচ্ছে শনি। এতে চাকরিতে বিরাট উন্নতি হবে ৪ রাশির। পাশাপাশি ভাগ্যের সঙ্গ পাবেন।

শনির পদ পরিবর্তনশনির পদ পরিবর্তন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Jun 2026,
  • अपडेटेड 4:52 PM IST
  • ২ জুলাই রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে যাচ্ছে শনি
  • এতে চাকরিতে বিরাট উন্নতি হবে ৪ রাশির
  • পাশাপাশি ভাগ্যের সঙ্গ পাবেন

জ্যোতিষ শাস্ত্রে অত্যন্ত প্রভাবশালী একটি গ্রহ শনি। এটি ন্যায় ও কর্মের কারক। আর এই গ্রহটি বর্তমানে বুধের রেবতী নক্ষত্রের প্রথম পদে রয়েছে। ২ জুলাই, বৃহস্পতিবার সকাল ৮টা ২২ মিনিটে শনি এন্ট্রি নেবে রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে। এই পদে শনি থাকবে ৮ অগাস্ট পর্যন্ত। আর জ্যোতিষের দিকে থেকে শনির এই নক্ষত্র পদ পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রভাব পড়বে সব রাশির উপরই। কিন্তু সবথেকে ভাল ফল পাবে ৪ রাশি। তাই ঝটপট সেই ৪ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন। 

মিথুন রাশি
রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে যাচ্ছে শনি। এটি মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য দারুণ খবর। এই পদ পরিবর্তনের জন্য ভাগ্য খুলবে। সব কাজে সাফল্য পাবেন। 

এই সময় চাকরিতে উন্নতির আশা রয়েছে। প্রোমোশন পেতে পারেন। এছাড়া ব্যবসাতেও সুসময় আসছে। এই সময় শরীর থাকবে সুস্থ। পারিবারিক সমস্যা মিটে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও শনির এই গোচরে সেরা সময় কাটাবেন। এই সময় ইনকামের নতুন রাস্তা দেখতে পাবেন। আর্থিক সমস্যা মিটে যাবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। এই সময় একটি কাজে মন বসাতে পারবেন। দুশ্চিন্তা মিটে যাবে। ঝামেলা অশান্তির সমাধান হবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। 

কন্যা রাশি
এই যোগে কন্যা রাশির জাতক এবং জাতিকারা জীবনের লড়াইতে অনেকটা এগিয়ে যাবেন। কাজের জায়গায় উন্নতি নিশ্চিত। বসের সাহায্য পাবেন। সহকর্মীরা পাশে থাকবেন। এছাড়া জীবনে ধরা দেবে সুখ। অনেক জটিলতা কেটে যাবে। ব্রেন ঠিক ঠাক কাজ করবে। বুদ্ধির জোরে জীবনে উন্নতি নিশ্চিত। তাই অহেতুক চিন্তা করে প্রেশার বাড়াবেন না। 

কুম্ভ রাশি
শনির নক্ষত্র পদ পরিবর্তন কুম্ভ রাশির জন্যও সেরা সময় নিয়ে আসবে। এবার চাকরিতে উন্নতি পাকা। বড় পোস্টে যেতে পারেন। বসের কাছের মানুষ হয়ে উঠবেন। তিনি অনেক কাজেই পরামর্শ চাইতে পারেন। 

Advertisement

এই সময় টাকার সমস্যা হয়ে যাবে শেষ। নতুন সম্পত্তি কেনারও সম্ভাবনা বাড়বে। পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে সেরা সময় কাটাবেন। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement