Advertisement

Shani Rashi Parivartan 2027: নতুন বছরের শুরুতেই শনির গোচর, সাড়েসাতি শুরু হবে এই ৪ রাশির জীবনে

২০২৭ সালে শনির গোচর ঘিরে বিশেষ জ্যোতিষীয় পরিবর্তন ঘটতে চলেছে। এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে একাধিক রাশির জীবনে। বিশেষ করে ৪ রাশির জাতকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

শনির রাশিফলশনির রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Oct 2026,
  • अपडेटेड 1:53 PM IST
  • ২০২৭ সালে শনির গোচর
  • প্রভাব পড়তে পারে একাধিক রাশির জীবনে
  • ৪ রাশির জাতকদের সতর্ক থাকার পরামর্শ

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফল ও ন্যায়ের দেবতা হিসেবে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মানুষের কর্ম অনুসারেই ফল প্রদান করেন শনিদেব। তাই শনির রাশি পরিবর্তন বা গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। ২০২৭ সালে শনির গোচর ঘিরে বিশেষ জ্যোতিষীয় পরিবর্তন ঘটতে চলেছে। রাশি পরিবর্তন করবেন শনিদেব। আবার কয়েক মাসের মধ্যেই বক্রী হয়ে ফিরে আসবেন আগের রাশিতে। জ্যোতিষ গণনা অনুযায়ী, এই পরিবর্তনের প্রভাব পড়তে পারে একাধিক রাশির জীবনে। বিশেষ করে ৪ রাশির জাতকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

কবে শনির গোচর হবে?
বৈদিক জ্যোতিষের গণনা অনুযায়ী, ২০২৭ সালের শুরুতে মীন রাশিতেই অবস্থান করবেন শনিদেব। ৩ জুন ২০২৭, মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবেন তিনি। মেষ রাশিতে শনির অবস্থান থাকবে ২০ অক্টোবর ২০২৭ পর্যন্ত। এরপর বক্রী অবস্থায় আবার মীন রাশিতে ফিরে আসবেন বড়ঠাকুর। ৯ অগস্ট ২০২৭ থেকে শনির বক্রী দশা শুরু হবে এবং ২৪ ডিসেম্বর ২০২৭ তিনি মার্গী হবেন। অর্থাৎ, ২০২৭ সালে শনির এই রাশি পরিবর্তন জ্যোতিষশাস্ত্রের বিচারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

কোন ৪ রাশির জীবনে বাড়তে পারে সমস্যা?
মেষ রাশি: ২০২৭ সালের জুন মাসে শনিদেব মেষ রাশিতে প্রবেশ করবেন। ফলে মেষ রাশির জাতকদের উপর শনির সাড়ে সাতির মধ্য পর্যায় শুরু হবে। জ্যোতিষশাস্ত্রের প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী, এই সময়ে কর্মক্ষেত্রে চাপ, মানসিক অস্থিরতা এবং আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন জাতকরা। হঠাৎ কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। খরচের দিকেও বিশেষ নজর দিতে হবে।

বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জন্য ২০২৭ সালের জুন মাস থেকে শুরু হতে পারে শনির সাড়ে সাতি। ফলে আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ বাড়তে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রম করেও প্রত্যাশিত ফল পেতে দেরি হতে পারে। ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে।

Advertisement

কুম্ভ রাশি: কুম্ভ রাশির জাতকদের জন্য শনির প্রভাব ২০২৭ সালেও গুরুত্বপূর্ণ থাকবে। শনির সাড়ে সাতির শেষ পর্যায়ের প্রভাব চলবে এই রাশির উপর। ফলে কাজের ক্ষেত্রে বাধা, আর্থিক চাপ এবং পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। তবে ধৈর্য ধরে পরিশ্রম করলে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

মীন রাশি: শনিদেব বর্তমানে মীন রাশিতেই অবস্থান করছেন। ২০২৭ সালের জুনে সাময়িকভাবে মেষ রাশিতে গেলেও অক্টোবর মাসে আবার মীনে ফিরে আসবেন। ফলে মীন রাশির জাতকদের উপর শনির সাড়ে সাতির প্রভাব অব্যাহত থাকবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। আর্থিক পরিকল্পনায় সতর্ক থাকতে হবে। পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতিও নজর দেওয়া প্রয়োজন।

শনির বক্রী দশায় কী হতে পারে?
২০২৭ সালের ৯ অগস্ট থেকে শনিদেব বক্রী হবেন। ২০ অক্টোবর বক্রী অবস্থাতেই মীন রাশিতে ফিরে আসবেন। এরপর ২৪ ডিসেম্বর মার্গী হবেন। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, শনির বক্রী দশায় পুরনো সমস্যা আবার সামনে আসতে পারে। আটকে থাকা কাজ, অসমাপ্ত দায়িত্ব কিংবা অতীতের ভুলের ফল ভোগ করতে হতে পারে কয়েকটি রাশির জাতকদের। 

তবে মনে রাখতে হবে, শনির গোচর মানেই প্রত্যেকের জীবনে খারাপ সময় আসবে, এমন নয়। জন্মছকে শনির অবস্থান, অন্যান্য গ্রহের প্রভাব এবং দশা-অন্তর্দশার উপর ফলাফল নির্ভর করে। জ্যোতিষশাস্ত্রের এই ব্যাখ্যাগুলি বিশ্বাস ও প্রচলিত গণনানির্ভর, এগুলির বৈজ্ঞানিক নিশ্চয়তা নেই।

 

Read more!
Advertisement
Advertisement