Advertisement

Shani Sade Sati: সুখবর! শীঘ্রই শনির দৃষ্টি থেকে ২ রাশি, জীবনে ফিরবে সুখের দিন

Shani Sade Sati 2027: জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে 'ন্যায়ের দেবতা' বলা হয়। গ্রহের অবস্থান অনুযায়ী মানুষের কর্মফল বিচার করেন তিনি; এমনটাই বিশ্বাস। সেই কারণে শনির রাশি পরিবর্তনকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে।

শনির রাশি পরিবর্তনকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে।শনির রাশি পরিবর্তনকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Apr 2026,
  • अपडेटेड 4:47 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে 'ন্যায়ের দেবতা' বলা হয়।
  • গ্রহের অবস্থান অনুযায়ী মানুষের কর্মফল বিচার করেন তিনি; এমনটাই বিশ্বাস।
  • শনির রাশি পরিবর্তনকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ থাকে তুঙ্গে।

Shani Sade Sati 2027: জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে 'ন্যায়ের দেবতা' বলা হয়। গ্রহের অবস্থান অনুযায়ী মানুষের কর্মফল বিচার করেন তিনি; এমনটাই বিশ্বাস। সেই কারণে শনির রাশি পরিবর্তনকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহ থাকে তুঙ্গে। জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০২৭ সালে শনি রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে। আর এই পরিবর্তনের সঙ্গেই বদলে যাবে সাড়েসাতির গোটা সমীকরণ। বর্তমানে কুম্ভ রাশির উপর শনির সাড়েসাতি চলছে, যা ২০২৭ সালে গিয়ে শেষ হবে। জ্যোতিষ মতে, কুম্ভ রাশির জাতকদের জন্য এখন তৃতীয় তথা শেষ পর্যায় চলছে। এই সময়ে আয় থাকলেও ব্যয় বেড়ে যায়। অর্থ হাতে এলেও তা দ্রুত খরচ হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। পাশাপাশি শারীরিক সমস্যাও বাড়তে পারে। পারিবারিক বা সামাজিক ক্ষেত্রে বিবাদও হতে পারে। তবে ২০২৭ সালে শনির রাশি পরিবর্তনের পর কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই প্রভাব থেকে মুক্তি পাবেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, কুম্ভ রাশির সাড়েসাতি শেষ হওয়ার পর নতুন করে বৃষ রাশির উপর শনির সাড়েসাতি শুরু হবে। এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র। ২০২৭ সাল থেকে বৃষ রাশির জাতকদের জীবনে শুরু হবে সাড়েসাতির প্রথম ধাপ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই প্রথম পর্যায়কে সবচেয়ে সংবেদনশীল ধাপ হিসেবে ধরা হয়।

এই সময়ে আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। অর্থনৈতিক চাপ বাড়তে পারে, এমনকি হঠাৎ আর্থিক ক্ষতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। মানসিক উদ্বেগ, অস্থিরতা এবং স্বাস্থ্যের অবনতি—এই তিনটি বিষয় বিশেষ ভাবে প্রভাব ফেলতে পারে। কর্মক্ষেত্রেও বাধা আসতে পারে, সিদ্ধান্ত নিতে দেরি হতে পারে।

তবে জ্যোতিষীরা বলছেন, কিছু নিয়ম মেনে চললে এবং নির্দিষ্ট কিছু উপায় গ্রহণ করলে এই সময়ের প্রভাব অনেকটাই কমানো সম্ভব। বিশেষ করে শনির সাড়েসাতির প্রথম পর্যায়ে কিছু প্রতিকার মানলে উপকার মেলে বলে বিশ্বাস।

বৃষ রাশির জাতকদের জন্য কিছু প্রচলিত উপায়ের মধ্যে রয়েছে—শিবলিঙ্গে দুধ অর্পণ করা, প্রবাহমান জলে শুকনো নারকেল ভাসানো, ঘোড়ার নালের আংটি ধারণ করা। পাশাপাশি মদ্যপান ও আমিষ খাদ্য পরিহার করার কথাও বলা হয়। কুকুরকে মিষ্টি রুটি খাওয়ানো, বটগাছের গোড়ায় দুধ দেওয়া—এসবকেও শুভ বলে মনে করা হয়।

Advertisement

তবে এই সমস্ত প্রতিকার বিশ্বাস ও আস্থার উপর নির্ভরশীল। জ্যোতিষশাস্ত্র মতে, শনির প্রভাব কর্মফলের উপর নির্ভর করে, তাই সৎ জীবনযাপন এবং নিয়ম মেনে চলাই সবচেয়ে বড় উপায় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

সব মিলিয়ে, ২০২৭ সালে শনির রাশি পরিবর্তন কুম্ভ রাশির জন্য স্বস্তি নিয়ে এলেও বৃষ রাশির জন্য নতুন চ্যালেঞ্জের সূচনা করবে। তাই আগাম প্রস্তুতি ও সচেতনতা থাকলে এই সময়ের প্রভাব অনেকটাই সামাল দেওয়া সম্ভব। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement