
Nabapancham Yoga 2026: মহাজাগতিক নিয়মে গ্রহদের অবস্থান বদল মাঝেমধ্যেই ভাগ্যচক্রে এক ম্যাজিক তৈরি করে। জ্যোতিষশাস্ত্রের পাতায় তেমনই এক অত্যন্ত প্রভাবশালী ও মঙ্গলময় যোগের নাম ‘নবপঞ্চম যোগ’। যখনই এই যোগের সৃষ্টি হয়, মানুষের জীবনে আসে এক পজিটিভ হাওয়া, খোলে সৌভাগ্যের বন্ধ দরজা।
দিনক্ষণ মিলিয়ে পাঁজি বলছে, আগামী ২৫ জুন মহাকাশে ঘটতে চলেছে এক মহা-ঘটন। সেদিন একে অপরের থেকে ঠিক ১২০ ডিগ্রি দূরত্বে চলে আসবে শুক্র এবং শনি। দুই প্রবল গ্রহের এই বিশেষ দূরত্বের জেরেই তৈরি হচ্ছে বহু প্রতীক্ষিত নবপঞ্চম যোগ। মহাজগতে এই রাজযোগটি বেশ কয়েক ঘণ্টা সক্রিয় থাকবে। আর এর শুভ প্রভাবে বিশেষ করে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে এক বিরাট ও ইতিবাচক পরিবর্তন। এক নজরে দেখে নিন কোন কোন রাশির কপাল খুলছে এই দিনে:
বৃষ রাশি
এই নবপঞ্চম যোগ বৃষ রাশির জাতকদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। পারিবারিক জীবনে পারস্পরিক ভালোবাসা ও আন্ডারস্ট্যান্ডিং এক ধাক্কায় অনেকখানি বেড়ে যাবে। যাঁরা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাঁদের গভীরতা আরও বাড়বে, সম্পর্ক পাবে এক নতুন মজবুত ভিত্তি। আপনার বহুদিনের করা কঠোর পরিশ্রমের মিষ্টি ফল এবার ঘরে তোলার সময় এসেছে। নতুন কোনও পরিকল্পনা বা ব্যবসা শুরু করার কথা ভাবছেন? তবে চোখ বুজে পা বাড়াতে পারেন, সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ। নিজের বুদ্ধিমত্তা আর ধৈর্যকে হাতিয়ার করে যে কোনও কঠিন পরিস্থিতি আপনি সহজে সামলে নিতে পারবেন।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য এই যোগ আক্ষরিক অর্থেই সৌভাগ্যের দরজা খুলে দিতে চলেছে। বিশেষ করে কর্মক্ষেত্রে কোনও বড়সড় সুখবর পেতে পারেন, এমনকি পকেটে ঢুকতে পারে বাড়তি বেতনও! শুধু তাই নয়, উপার্জনের নতুন কোনও উৎস বা পথ খুলে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা আপনার আর্থিক গ্রাফকে একলাফে অনেকটা উঁচুতে নিয়ে যাবে। বড়সড় কোনও আর্থিক বিনিয়োগ বা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টি এক্কেবারে জুতসই। পরিবারে বজায় থাকবে খুশির হাওয়া, পুরনো সমস্ত ভুল বোঝাবুঝি ও মতবিরোধ নিমেষের মধ্যে কেটে যাবে।
মেষ রাশি
শুক্র আর শনির এই যুগলবন্দি মেষ রাশির জাতকদের ঝুলিতে একঝাঁক ইতিবাচক ফল এনে দেবে। দীর্ঘদিন ধরে যে কাজগুলো আটকে ছিল বা ফাইলবন্দি হয়ে পড়েছিল, সেগুলো এবার দ্রুত শেষ হবে। চাকরি হোক বা ব্যবসা—নিজের কেরিয়ার নিয়ে আত্মবিশ্বাস হু হু করে বাড়বে, যার ফলে যে কোনও বড় সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। আপনার ব্যক্তিত্বের ম্যাজিকে চারপাশের মানুষ আকৃষ্ট হবেন। শুধু তাই নয়, লাইফস্টাইলে সুখ-স্বাচ্ছন্দ্য ও বিলাসিতা বৃদ্ধির যোগ রয়েছে। সবচেয়ে বড় কথা, আজেবাজে বা অপ্রয়োজনীয় খরচ আপনি অনায়াসে নিয়ন্ত্রণে রাখতে পারবেন, যার ফলে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স তথা আর্থিক পরিস্থিতি আগের চেয়ে অনেকটাই মজবুত হবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জীবনে এই যোগ সম্পর্কের টান ও স্থিতিশীলতা আরও বাড়িয়ে তুলবে। চটজলদি কোনও লং ট্যুর বা দূরভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। যাঁরা পড়াশোনা করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দিনরাত এক করছেন, তাঁদের জন্য নতুন সুযোগ হাতছানি দেওয়ার এটাই সেরা সময়। অফিসে বা কর্মক্ষেত্রে আপনার লিডারশিপ কোয়ালিটি বা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নজর কাড়বে সকলের, মিলবে বসের ভরপুর প্রশংসাও। কেরিয়ারে বড়সড় অগ্রগতির পাশাপাশি ভবিষ্যতের উন্নতির পথটা এই সময় অনেক বেশি মসৃণ ও সহজ হয়ে যাবে।