Advertisement

Shani Shukra Yuti: মার্চে চাকরি, ব্যবসায় বিরাট উন্নতি হবে ৩ রাশির, ৩০ বছর পর শনি-শুক্রের বড় যুতি

বৈদিক জ্যোতিষে গ্রহের চাল এবং যুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আসলে গ্রহেরা যখন নিজের শত্রু বা মিত্র গ্রহের সঙ্গে এক রাশিতে আসে, তখন ব্যক্তির জীবনে বিরাট প্রভাব পড়ে। এমনকী ব্যক্তি জীবনের গণ্ডি পেরিয়ে সমাজ এবং বিশ্বেও পড়ে তার প্রভাব। তাই গ্রহের চাল এবং যুতির দিকে নজর রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর জানলে আবাক হয়ে যাবেন, এই মার্চ মাসেই একটা বিরাট বড় যুতি তৈরি হতে চলেছে। ৩০ বছর পর শনি এবং শুক্রের হতে চলেছে বিশেষ সংযোগ। যার ফলে ৩ রাশির জীবনে বড় পরিবর্তন ঘটবে। এই সময় বৃদ্ধি পাবে আয়। পাশাপাশি চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে নিশ্চিত।

শনি-শুক্রের যুতিশনি-শুক্রের যুতি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Feb 2026,
  • अपडेटेड 9:38 AM IST
  • বৈদিক জ্যোতিষে গ্রহের চাল এবং যুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়
  • ৩০ বছর পর শনি এবং শুক্রের হতে চলেছে বিশেষ সংযোগ
  • চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে নিশ্চিত

বৈদিক জ্যোতিষে গ্রহের চাল এবং যুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আসলে গ্রহেরা যখন নিজের শত্রু বা মিত্র গ্রহের সঙ্গে এক রাশিতে আসে, তখন ব্যক্তির জীবনে বিরাট প্রভাব পড়ে। এমনকী ব্যক্তি জীবনের গণ্ডি পেরিয়ে সমাজ এবং বিশ্বেও পড়ে তার প্রভাব। তাই গ্রহের চাল এবং যুতির দিকে নজর রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। আর জানলে আবাক হয়ে যাবেন, এই মার্চ মাসেই একটা বিরাট বড় যুতি তৈরি হতে চলেছে। ৩০ বছর পর শনি এবং শুক্রের হতে চলেছে বিশেষ সংযোগ। যার ফলে ৩ রাশির জীবনে বড় পরিবর্তন ঘটবে। এই সময় বৃদ্ধি পাবে আয়। পাশাপাশি চাকরি এবং ব্যবসায় উন্নতি হবে নিশ্চিত।

তাই আর সময় নষ্ট না করে সেই ৩ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন। আর এই তালিকায় নিজের রাশি থাকলে ভাল সময়ের জন্য তৈরি হয়ে যান।

মিথুন রাশি
এই যুতি মিথুন রাশির জন্য খুব ভাল সময় বয়ে আনবে। আপনাকে কর্ম জীবনে এগিয়ে দেবে। যার ফলে চাকরি এবং ব্যবসায় এগিয়ে যেতে পারেন। আপনার উপর নতুন দায়িত্ব বর্তাবে। নেতৃত্ব দেওয়ার সুযোগও আসতে পারে। চাকরিতে নতুন পরিচয় পাবেন।

আর যাঁরা ব্যবসা করছেন, তাঁরাও এই সময় যাবেন এগিয়ে। তাঁরা বড় কোনও অর্ডার পেতে পারেন। যার ফলে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পেতে পারেন সম্পত্তি। 

কর্কট রাশি
কর্কট রাশিও এই সময় জীবনে এগিয়ে যাবেন। আপনাদেরও কর্মক্ষেত্রে হবে উন্নতি। ভাগ্যের চাকা ঘুরে যাবে। প্রোমোশন পেতে পারেন। বৃদ্ধি পেতে পারে মাইনে। পাশাপাশি বিদেশ যাত্রাও হতে পারেন। ওদিকে ব্যবসার সঙ্গে যুক্ত মানুষেরা এই সময় ভাল ফল পাবেন। তাঁদের ব্যবসা নতুন দিকে মোড় নেবে। ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি পাবে। 

এছাড়া যাঁরা পড়াশোনার সঙ্গে যুক্ত, তাঁরা ভল ফল পাবেন। বড় কোনও ইনস্টিটিউটে পেতে পারেন সুযোগ। তাই চিন্তার কোনও কারণ নেই। 

Advertisement

মীন রাশি
শনি এবং শুক্রের যুতি মীন রাশিকে জীবনে এগিয়ে দেবে। চাকরি জীবনে হু হু করে উপরে উঠে যাবেন। সহকর্মীদের পাবেন সাহায্য। পাশাপাশি আত্মবিশ্বাসও তুঙ্গে থাকবে। 

যাঁরা ব্যবসা করছেন, তাঁরও এই সময় নতুন সুযোগ পাবেন। বিনিয়োগের সঙ্গে যুক্ত থাকা পুরনো কোনও সমস্যা মিটে যাবে। পকেটে ঢুকবে টাকা। পাশাপাশি মানসম্মানও বৃদ্ধি পাবে। এছাড়া যাঁরা এখনও বিবাহিত নন, তাঁদের সম্পর্কে এগিয়ে যাওয়ার রয়েছে সম্ভাবনা। 

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
 
Read more!
Advertisement
Advertisement