
Shani Transit Revati Nakshatra 17 May 2026: বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্ম, শৃঙ্খলা এবং ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। শাস্ত্রে তিনি 'ন্যায়পাল'। তিনি মানুষকে তাঁর কর্ম অনুযায়ী শুভ বা অশুভ ফল প্রদান করেন। আর আজ, অর্থাৎ ২০২৬ সালের ১৭ মে জ্যোতিষ জগতের এক মহাজাগতিক ওলটপালট ঘটিয়ে নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন স্বয়ং শনিদেব। আজ থেকে শনিদেব প্রবেশ করছেন রেবতী নক্ষত্রে। উল্লেখ্য, জ্যোতিষশাস্ত্রে ২৭টি নক্ষত্রের মধ্যে রেবতীকে সর্বশেষ নক্ষত্র বলে গণ্য করা হয়। আর এই রেবতী নক্ষত্রের অধিপতি হলেন বুদ্ধির কারক গ্রহ বুধ।
আজ ১৭ মে থেকে শুরু করে আগামী ৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত শনিদেব এই রেবতী নক্ষত্রেই অবস্থান করবেন। জ্যোতিষবিদদের মতে, পরম শত্রু বুধের নক্ষত্রে শনির এই আগমন বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ও আশীর্বাদস্বরূপ হতে চলেছে। এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব বারোটি রাশির ওপরই কম-বেশি পড়বে। তবে বিশেষ করে ৪টি রাশির জাতক-জাতিকারা এই সময়ে সবথেকে বেশি লাভবান হবেন। তাঁদের জীবনে আগামী দীপাবলি বা দেওয়ালি পর্যন্ত লাগাতার আর্থিক লাভের প্রবল যোগ তৈরি হয়েছে। এই গোচর মানুষের কর্মজীবন, অর্থ এবং সামাজিক মর্যাদায় বিরাট পরিবর্তন আনবে।
বৃষ রাশি
শনির এই নক্ষত্র বদল বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ সময় নিয়ে আসছে। এই সময়ে আপনাদের আর্থিক পরিস্থিতি অভূতপূর্বভাবে মজবুত হবে। উপার্জনের একাধিক নতুন উৎস তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা যেকোনো গুরুত্বপূর্ণ কাজ এবার অনায়াসে সম্পন্ন হবে। সরকারি কোনো মামলা বা আইনি বিষয়ে দারুণ সাফল্য মেলার ইঙ্গিত রয়েছে। অতীতে করা কোনো পুরনো বিনিয়োগ থেকে বিপুল লাভ আসতে পারে। এমনকি, লটারি বা ফাটকা ব্যবসা থেকে হঠাৎ গুপ্তধন বা আকস্মিক ধনলাভের জোরালো সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন বা ক্যারিয়ারে এবার উল্কার গতিতে উন্নতির যোগ রয়েছে। চাকরিজীবীরা পদোন্নতি (Promotion) এবং বেতন বৃদ্ধির (Salary Hike) সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সম্মান, প্রভাব-প্রতিপত্তি ও দাপট বহুগুণ বৃদ্ধি পাবে। কাজের জায়গায় ঊর্ধ্বতন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের পূর্ণ সহযোগিতা পাবেন। এই সময়ে কাজের খাতিরে করা যেকোনো দূরবর্তী যাত্রা অত্যন্ত লাভজনক বলে প্রমাণিত হবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্যও শনির এই অবস্থান অত্যন্ত ফলদায়ী হতে চলেছে। ক্যারিয়ার এবং ব্যবসা, উভয় ক্ষেত্রেই আপনারা অভূতপূর্ব সাফল্য পাবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আগের চেয়ে অনেক বেশি স্থায়িত্ব ও মজবুতি আসবে। সমাজে আপনার মান-সম্মান ও সামাজিক প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। লগ্নিকারীরা এই সময় ভালো রিটার্ন পেতে পারেন।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের ব্যবসা এবং পেশাদার জীবনে প্রগতির নতুন দিগন্ত খুলে যাবে। এই সময়ে বড় কোনো ব্যবসায়িক চুক্তি বা নতুন অংশীদারিত্ব (Partnership) তৈরি হতে পারে। নতুন কোনো আকর্ষণীয় চাকরির সুযোগ বা বর্তমান চাকরিতে প্রোমোশন পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বসের কাছ থেকে বিশেষ কাজের প্রশংসা পাবেন এবং সঠিক জায়গায় বিনিয়োগ থেকে ভালো রিটার্ন ঘরে আসবে।
কোন কোন রাশির সাবধান হওয়া জরুরি?
শনির এই গোচরে বাকি রাশিগুলির জীবনে কিছুটা ওঠানামা ও চ্যালেঞ্জ আসতে চলেছে। যেমন, মিথুন রাশির জাতকদের ওপর কাজের চাপ অত্যাধিক বেড়ে যাবে, যার জেরে মানসিক চাপ এবং মেজাজ খিটখিটে হতে পারে। তবে জমি বা সম্পত্তি থেকে লাভের মুখ দেখতে পারেন। কর্কট রাশির জীবনে বড় ওলটপালট আসতে পারে, তাই কর্মক্ষেত্রে বসের সাথে কোনো ধরণের বিবাদে জড়াবেন না। সিংহ রাশির জাতকদের এই সময়ে খরচের ওপর কড়া নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। হঠাৎ করে খরচ লাফিয়ে বাড়তে পারে, তাই যেকোনো অনাবশ্যক বা ফাটকা বিনিয়োগ এড়িয়ে চলুন। আর ধনু রাশির জন্য সময়টি কিছুটা বেশ চ্যালেঞ্জিং। মানসিক চাপ ও টেনশন বাড়তে পারে, তাই তাড়াহুড়ো করে বা আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।