
এই সময় মীন রাশিতে রয়েছে শনি। যার ফলে ৩ রাশির সাড়েসাতি চলছে। যদিও জুলাই মাসেই নিজের চাল বদলে নেবে এই গ্রহ। ২৭ জুলাই শনি বক্রী হতে চলেছে। আর ১১ ডিসেম্বর পর্যন্ত এই স্থিতিতে থাকবে। যার ফল পাবে সব রাশি। তবে এই ১৩৮ দিন ৫ রাশির জন্য বেশ শুভ। এই সময় এই সব রাশির জাতক এবং জাতিকারা দারুণ সময় কাটাবে। চাকরিতে উন্নতি হবেই। জীবনে সমস্যা কমবে।
তাই আর সময় নষ্ট নয়, এমনই ৫ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।
কুম্ভ রাশি
এই সময় দারুণ ফল পাবে কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা। তাদের উন্নতি হবে। এতদিন ধরে যাঁদের কাজ আটকে ছিল, সেটা হয়ে যাবে। কেরিয়ারে বিরাট উন্নতির আশা রয়েছে। হতে পারে প্রোমোশন। পাশাপাশি বেতন বৃদ্ধির সম্ভাবনাও প্রবল। এই সময় আর্থিক স্থিতিও ফিরে যাবে। ঝামেলা-অশান্তি মিটে যাবে। তাই সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মীন রাশি
এই রাশির জন্যও শনির বক্রী দশা ভাল সময় নিয়ে আসবে। আপনাদের আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। ধৈর্যের পরীক্ষায় এবার পাশ করবেন। কেরিয়ারে উন্নতি নিশ্চিত। পাশাপাশি ব্যবসাতেও ভাল সময় আসবে। এছাড়া এই সময় স্বাস্থ্যের হাল ফিরে যাবে। মিটবে বড়সড় রোগ। সুস্থ জীবন কাটাতে পারবেন।
মেষ রাশি
এই রাশির জন্যও ভাল সময় আসছে। শনির বক্রী দশায় নতুন চাকরি হতে পারে। বিদেশেও কাজ পেতে পারেন। প্রচুর টাকা মাইনে বাড়তে পারে। সহকর্মীরা পাশে থাকবেন।
এছাড়া পরিবারে ভাল সময় আসবে। সব ঝামেলা ও অশান্তি মিটে যাবে। নিজেরা একসঙ্গে সেরা সময় কাটাবেন। তাই চিন্তার কিছু নেই।
সিংহ রাশি
শনি বক্রী হচ্ছে। সেরা সময় কাটাবে সিংহ রাশি। এই সময় চাকরিতে দায়িত্ব বাড়বে। অফিসে সকলেই পরামর্শ চাইবেন। বসও পাশে থাকবেন। এছাড়া ব্যবসাতেও উন্নতির যোগ রয়েছে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। শুধু তাই নয়, সম্পত্তিও কিনতে পারেন। তাই সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। তবে এই সময় সব সিদ্ধান্ত নেবেন সাবধানে।
ধনু রাশি
শনির বক্রী দশায় ভবিষ্যতের জন্য বিনিয়োগ করুন। তাতেই মিলবে বাম্পার রিটার্ন। যদিও কোথাও টাকা লাগানোর আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
এই সময় চাকরিতে মাঝারি সময় কাটাবেন। বসের সুনজরে থাকবেন। তিনি আপনাকে এগিয়ে দিতে পারেন নতুন কাজে। তবে তাড়াহুড়ো না করে শান্ত হয়ে সিদ্ধান্ত নিন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।