
আগামী ২৭ জুলাই শনিদেব মীন রাশিতে বক্রী অর্থাৎ উল্টো পথে চলা শুরু করবেন। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত থাকবেন এই দশাতেই। এই সময়কালে অপ্রত্যাশিত লাভ, ধনপ্রাপ্তি এবং কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে ৪ রাশির জাতকদের। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?
বৃষ রাশি: শনির বক্রী বৃষ রাশির জাতকদের জন্য লাকি। আয়ের নতুন উৎস খুলে যাবে। আটকে থাকা টাকা ফেরত পাবেন এঁরা। চাকরি এবং ব্যবসায় ইতিবাচক ফলও আসবে।
মিথুন রাশি: কেরিয়ারে বড়সড় সাফল্য আসবে মিথুন রাশির জাতকদের। নতুন চাকরির সুযোগ আসবে এই রাশির। কর্মক্ষেত্রে নতুন দায়িত্বও পেতে পারেন। কঠোর পরিশ্রমের ফল লাভ করবেন এঁরা। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। আর্থিক পরিস্থিতিও মজবুত হবে।
তুলা রাশি: চাকরি-ব্যবসায় শুভ ফল পাবেন এই রাশির জাতকরা। নতুন দায়িত্ব পাবেন এঁরা। পদোন্নতির যোগ রয়েছে তুলা রাশির জাতকদের। বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। আর্থিক পরিস্থিতিও হবে মজবুত। ধনলাভের সুযোগ রয়েছে এই রাশির।
মকর রাশি: বিনিয়োগ থেকে ধনলাভ হবে মকর রাশির জাতকদের। আটকে থাকা কাজ সম্পন্ন হওয়ার সুযোগ রয়েছে। নতুন পরিকল্পনায় সাফল্য আসবে। সমাজে মান-সম্মান বৃদ্ধি পাবে এবং কেরিয়ারে উন্নতির সুযোগ আসবে এই রাশির জাতকদের।