Advertisement

Janmashtami 2026: জন্মাষ্টমীতে নবপঞ্চম সহ একাধিক শুভ যোগ, ৪ রাশির ইনকাম বাড়বে, পাশে থাকবে ভাগ্য

জন্মাষ্টমীর দিন বিশেষ যোগ তৈরি হচ্ছে। ওই দিন অ্যাক্টিভ হবে নবপঞ্চম রাজযোগ। সেই সঙ্গে বুধ, সূর্য এবং কেতুর যুতি তৈরি হতে হচ্ছে। এছাড়া একাধিক গ্রহ নিজের উচ্চ রাশিতে থাকবে। যার ফলে সেরা সময় কাটবে ৪ রাশির। বিরাট ইনকাম হবে। ভাগ্য পাশে থাকবে। গোল্ডেন টাইম শুরু।

জন্মাষ্টমী ২০২৬জন্মাষ্টমী ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Sep 2026,
  • अपडेटेड 7:01 PM IST
  • জন্মাষ্টমীর দিন বিশেষ যোগ তৈরি হচ্ছে
  • ওই দিন অ্যাক্টিভ হবে নবপঞ্চম রাজযোগ
  • সেই সঙ্গে বুধ, সূর্য এবং কেতুর যুতি তৈরি হতে হচ্ছে

৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী। আর ওই বিশেষ দিনে গ্রহের বিশেষ স্থিতি তৈরি হচ্ছে। যার ফলে কিছু রাশির বিরাট লাভ হবে। আসলে জন্মাষ্টমীর দিন চন্দ্র নিজের উচ্চ রাশি বৃষে থাকবে। এছাড়া গুরুও নিজের উচ্চ রাশি কর্কটে বিচরণ করবে। এই সময় সূর্য নিজের রাশি সিংহতে থাকবে। আর এই রাশিতে বুধ, সূর্য এবং কেতুর যুতি তৈরি হতে চলেছে। এছাড়া মঙ্গল এবং শুক্রের বিশেষ স্থিতির জন্য নবপঞ্চম রাজযোগ তৈরি হচ্ছে। আর এই সব দুর্লভ সংযোগ ৪ রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে। বাড়াবে ইনকাম। জীবন থেকে অষ্টকষ্ট দূর হবে। ভাগ্য সঙ্গ দেবে। 

তাই ঝটপট এমনই ৪ রাশি সম্পর্কে জেনে নিন, যেগুলি জন্মাষ্টমীর বিশেষ যোগে গোল্ডেন টাইম কাটবে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতক এবং জাতিকারা মানসিক শান্তি পাবেন। মন স্থির থাকবে। আর্থিক উন্নতি শুধুই সময়ের অপেক্ষা। আয় বাড়বে। এই সময় দান করতে পারেন। জন্মাষ্টমীর দিনের বিশেষ সংযোগে লাভ হবে। স্বাস্থ্যের হাল ফিরবে। সেই সঙ্গে ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পাবেন। এই বিশেষ দিন থেকেই ভাগ্যের সঙ্গ পাবেন। যার ফলে সাফল্য ধরা দেবে জীবনে। 

কর্কট রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা কেরিয়ারে উন্নতি করতে পারবেন। বিরাট বড় প্রোমোশন হতে পারে। মাইনে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। হুট করে ধন লাভ হতে পারে। এই সময় টাকার অভাব মিটে যাবে। কেরিয়ারে বাম্পার উন্নতির সম্ভাবনাও প্রবল। নতুন আয়ের রাস্তা খুঁজে পেতে পারেন। এই যোগে পরিবারের লোকজন পাশে থাকবেন। ভাগ্য সঙ্গ দিলে বিরাট উন্নতি হবে। 

কন্যা রাশি
জন্মাষ্টমীর দিন বিশেষ সংযোগ তৈরি হচ্ছে। যার ফলে কন্যা রাশির জাতক এবং জাতিকাদেরও ভাগ্য বদলে যাবে। বিরাট বড় ডিল হতে পারে ব্যবসায়। বাম্পার লাভের মুখ দেখবেন। এছাড়া অনেক দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। সেই সঙ্গে চাকরিতেও বড় উন্নতির আশা রয়েছে। এই যোগে টাকার অভাব মিটে যাবে। আয় বাড়বে। সেই সঙ্গে ভাগ্য পাশে থাকবে। মিলবে সাফল্য। 

Advertisement

ধনু রাশি
এই রাশির জন্যও সময়টা সেরার সেরা কাটবে। আধ্যাত্মিকতায় মন টানবে। সেই সঙ্গে বিদেশে ঘুরতে যেতে পারেন। এই দিন থেকেই ভাগ্য সঙ্গ দেবে। যার ফলে ব্যবসা এবং চাকরিতে উন্নতির সম্ভাবনা প্রবল। এছাড়া এই সময় পরিবারেও জটিলতা কেটে যাবে। সকলের সঙ্গে মিলে মিশে কেটে যাবে সময়। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না।

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

 

Read more!
Advertisement
Advertisement