Advertisement

Shukra Gochar 2026: অশ্লেষা নক্ষত্রে শুক্রের প্রবেশ, বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স, প্রেম জমে ক্ষীর ৪ রাশির

অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে শুক্র। শুক্রের এই নক্ষত্র পরিবর্তনের ফলে ৪ রাশির জাতকদের জীবনে বিরাট প্রাপ্তিযোগ রয়েছে। ভাগ্যের চাকা ঘুরবে।

শুক্র নক্ষত্রে চাঁদের গোচর শুক্র নক্ষত্রে চাঁদের গোচর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Jun 2026,
  • अपडेटेड 7:45 PM IST
  • অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে শুক্র
  • ৪ রাশির জাতকদের জীবনে বিরাট প্রাপ্তিযোগ
  • ভাগ্যের চাকা ঘুরবে কার কার?

২৩ জুন, মঙ্গলবার ভোর ২:১২ মিনিটে বুধের অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে এই গ্রহ। ৪ জুলাই পর্যন্ত থাকবে সেই স্থানেই। শুক্রের এই নক্ষত্র পরিবর্তনের ফলে ৪ রাশির জাতকদের জীবনে বিরাট প্রাপ্তিযোগ রয়েছে। ভাগ্যের চাকা ঘুরবে কার কার? 

মিথুন রাশি: এই রাশির জাতকদের জন্য শুক্রের এই গোচর লাভজনক। ব্যবসায় উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে পারবেন। প্রেম জীবন সুখকর হবে। সঙ্গীর সঙ্গে দারুণ সময় কাটাতে পারবেন। 

কন্যা রাশি: শুক্রের গোচর কন্যা রাশির জাতকদের জন্যও বেশ শুভ। ব্যক্তিত্ব আরও বিকশিত হবে, কথাবার্তা আরও শ্রুতিমধুর হবে। ব্যবসয় লাভবান হবেন এই রাশির জাতকরাও। পরিবারকে পাশে পাবেন এঁরা। প্রেমের সম্পর্কও মধুর হবে। 

বৃষ রাশি: শুক্রের গোচর বৃষ রাশির জাতকদের জন্য শুভ। আর্থিক অবস্থার উন্নতি হবে, আটকে থাকা টাকা ফেরত পাবেন। বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য মুনাফা হতে পারে। প্রেমের সম্পর্ক আরও উন্নত হবে। জীবনসঙ্গীকে যে কোনও কাজে পাশে পাবেন। 

তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য শুক্রের গোচর সাফল্য বয়ে আনবে। আয়ের নতুন খুঁজে পাবেন। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। মূল্যবান কোনও কিছু কিনতে পারেন। সম্মান মিলবে কর্মক্ষেত্রে। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত এই তথ্য জ্যোতিষশাস্ত্র ও প্রচলিত বিশ্বাসের ভিত্তিতে তৈরি। এটি কোনও সম্পাদকীয় মতামত, বৈজ্ঞানিক বিশ্লেষণ বা নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।

 

Read more!
Advertisement
Advertisement