Advertisement

Shukra Gochar 2026: ১১ সেপ্টেম্বর পর্যন্ত চিত্রা নক্ষত্রে শুক্র গোচর, ৪ রাশির প্রচুর আয় বৃদ্ধি, চাকরিতে সাফল্য

চিত্রা নক্ষত্রে এন্ট্রি নিচ্ছে শুক্র। যার সেরা ফল পাবে ৪ রাশির জাতক এবং জাতিকারা। বেড়ে যাবে ইনকাম। টাকার চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে। এছাড়া এই সময় চাকরিতে বিরাট সাফল্য মিলবে। সুতরাং ঝটপট এমনই ৪ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন।

শুক্র গোচর ২০২৬শুক্র গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Aug 2026,
  • अपडेटेड 10:00 AM IST
  • চিত্রা নক্ষত্রে এন্ট্রি নিচ্ছে শুক্র
  • যার সেরা ফল পাবে ৪ রাশির জাতক এবং জাতিকারা
  • বেড়ে যাবে ইনকাম

জ্যোতিষ শাস্ত্র মতে, শুক্র গ্রহ সৌন্দর্য, সমৃদ্ধি, প্রেম এবং সুখের কারক। আর সেই গ্রহই মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করছে। এটি মঙ্গলবার দুপুর ১২টা ৫৫ মিনিটে মঙ্গলের চিত্রা নক্ষত্রে গোচর করছে। এই নক্ষত্রে ১১ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে শুক্র। যার ফলে এই কয়েকটা দিন বিরাট লাভ হবে ৪ রাশির। এই সব রাশির জাতক এবং জাতিকাদের ইনকাম বাড়বে। টাকার অভাব মিটে যাবে। সেই সঙ্গে কেরিয়ারেও বিরাট সাফল্যের আশা রয়েছে।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন ৪ রাশির জন্য এই সময়টা দারুণ কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কথাই নেই। 

মেষ রাশি
এই রাশির জন্য শুক্রের চিত্রা নক্ষত্রে গোচর সেরা সময় নিয়ে আসবে। যার ফলে আয়ের নতুন পথ খুলে যাবে। শুধু তাই নয়, এই সময় অনেক দিন ধরে আটকে থাকা টাকা পেয়ে যাবেন। আর্থিক অবস্থা ফিরবে। এই সময় কেরিয়ারে বিরাট উন্নতি হবে। সমস্যা মিটে যাবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

বৃশ্চিক রাশি
শুক্রের এই নক্ষত্র পরিবর্তন বৃশ্চিক রাশির জন্যও ভাল সময় নিয়ে আসবে। মিটে যাবে বিরাট সমস্যা। টাকার অভাব থাকবে না। বিলাসিতার সঙ্গে জীবন কাটাতে পারবেন। এই নক্ষত্র পরিবর্তনে বেড়ে যাবে আয়। এছাড়া চাকরিতে সফল হবেন। শুধু তাই নয়, এই সময় মিটে যাবে সব জটিলতা। 

মীন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটাতে পারবেন। শুক্রের চিত্রা নক্ষত্রে প্রবেশের ফলে উপার্জন বেড়ে যাবে। মিলবে অনেক টাকা। সেই সঙ্গে বিনিয়োগে বাম্পার লাভ হবে। টাকা পয়সার অভাব থাকবে না। 

এছাড়া পরিবারে সুসময় আসবে। প্রেমিক ও প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

তুলা রাশি
শুক্র গোচরে ভাগ্য ফিরবে তুলা রাশির। এই রাশির জাতক এবং জাতিকাদের টাকার অভাব মিটে যাবে। প্রচুর টাকা ইনকাম হবে। মিটে যাবে জটিলতা। এছাড়া আয়ের নতুন সোর্স তৈরি হবে। এই সময় কাজের জায়গাতেও এগিয়ে যাবেন। বিরাট কোনও পদ পেতে পারেন। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 


 

 

Read more!
Advertisement
Advertisement