
বৈদিক জ্যোতিষ অনুযায়ী, শুক্র একটি শক্তিশালী গ্রহ। আর এই গ্রহ আগামী ৮ মে নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। ওই দিন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে শুক্র। আর শুক্রের মঙ্গলের রাশিতে প্রবেশের ফলে কিছু রাশির জীবনে আসবে ভাল সময়। এই সব রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের সঙ্গ পাবে। টাকার ভাব দূর হবে। এমনকী চাকরিতে উন্নতির যোগও তৈরি হতে পারে।
আসলে জ্যোতিষ গণনা বলছে, ৮ মে রাত ৯টা বেজে ৫১ মিনিটে শুক্র মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। এটি ২০ মে পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। তারপর আবার নক্ষত্র পরিবর্তন করবে এই রাশি। যার ফলে তিন রাশির দারুণ সময় কাটবে। তাই সেই সব রাশি সম্পর্কে জেনে নিন।
সিংহ রাশি
শুক্রের মৃগশিরা নক্ষত্রে প্রবেশ দারুণ সময় ডেকে আনবে। এই নক্ষত্র গোচরে হতে পারে চাকরি। এমনকী প্রোমোশনের আশাও রয়েছে। অনেক দিন ধরে আটকে থাকা টাকা এবার পেয়ে যাবেন। সম্পত্তি পাওয়ার সম্ভাবনাও প্রবল। এই সময় আয়ের নতুন পথ খুলে যাবে। যদিও কার্যক্ষেত্রে আরও বেশি পরিশ্রমের প্রয়োজন হতে পারে। বাড়তে পারে দৌড়াদৌড়ির প্রয়োজনীয়তা। তবে খাটলে উন্নতি নিশ্চিত। কেউ আপনাদের আটকাতে পারবে না।
কন্যা রাশি
এই নক্ষত্র গোচরে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্য ফিরবে। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। ভাগ্যের কৃপায় জীবনে হু হু করে হবে উন্নতি। এই সময় যেই কাজে হাত লাগাবেন, সেটাতেই এগিয়ে যাবেন। সবক্ষেত্রেই সফল হবেন। কিছু কাজ করবেন খুব সহজে। জীবনে মান ও সম্মান বৃদ্ধি পেতে পারে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। তবে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন।
বৃশ্চিক রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটাবেন। আপনারা বিবাহিত জীবনে সফল হবেন। বহু সমস্যার হয়ে যাবে সমাধান। কাজের জায়গায় ভাল ফল পাবেন। বাড়তে পারে মাইনে। প্রোমোশন হতে পারে। অনেক দিন ধরে যেই কাজ করছেন, তাতে সাফল্য মিলবে। পাশাপাশি ব্যবসাও করা যাবে নিশ্চিন্তে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই। বরং গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।