Advertisement

Panch Mahpurush Yog April 2026: ১৯ এপ্রিল থেকে খুলছে ভাগ্যের দুয়ার, কোটিপতি হওয়ার যোগ এই রাশিদের

Panch Mahpurush Yog April 2026: জ্যোতিষশাস্ত্রের ভাষায় এটি ‘পঞ্চমহাপুরুষ রাজযোগের’ অন্যতম। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে ১২টি রাশির ওপর। কারোর পকেটে আসবে উপচে পড়া ধনসম্পদ, আবার কাউকে হাঁটতে হবে মেপে। এক নজরে দেখে নিন আপনার রাশিতে শুক্রের এই গোচর কী ম্যাজিক দেখাতে চলেছে।

পঞ্চমহাপুরুষ যোগ রাশিফল ২০২৫পঞ্চমহাপুরুষ যোগ রাশিফল ২০২৫
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 17 Apr 2026,
  • अपडेटेड 5:51 PM IST

Panch Mahpurush Yog April 2026: ক্যালেন্ডারের পাতায় ১৯ এপ্রিল। ওই দিনই গ্রহরাজ শুক্র পা রাখছেন নিজের প্রিয় রাশি বৃষে। আর শুক্রের এই ঘরের ছেলে ঘরে ফেরার ফলে তৈরি হচ্ছে রাজকীয় ‘মালব্য রাজযোগ’। জ্যোতিষশাস্ত্রের ভাষায় এটি ‘পঞ্চমহাপুরুষ রাজযোগের’ অন্যতম। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে ১২টি রাশির ওপর। কারোর পকেটে আসবে উপচে পড়া ধনসম্পদ, আবার কাউকে হাঁটতে হবে মেপে। এক নজরে দেখে নিন আপনার রাশিতে শুক্রের এই গোচর কী ম্যাজিক দেখাতে চলেছে।

সবচেয়ে বেশি লাভবান হবেন কারা?
বৃষ রাশিতেই এই রাজযোগ তৈরি হওয়ায় সবথেকে বেশি লাভবান হবেন এই রাশির জাতকরা। ব্যক্তিত্বের বিকাশ থেকে শুরু করে আয়ের নতুন উৎস, সবটাই থাকবে হাতের মুঠোয়। পিছিয়ে নেই কর্কট এবং মীন রাশিও। ১৯ এপ্রিলের পর থেকে কর্কট জাতকদের সামাজিক প্রতিপত্তি ও পদোন্নতি নিশ্চিত। অন্যদিকে মীন রাশির জাতকরা কর্মক্ষেত্রে সাহসী সিদ্ধান্তের জোরে সৌভাগ্যের শিখরে পৌঁছাবেন। পুরোনো বন্ধুর আগমনও আনন্দ দ্বিগুণ করতে পারে।

কন্যা রাশি ও মকর রাশি
কন্যারাশি ও মকর রাশির জন্য এই গোচর একপ্রকার আশীর্বাদ। যারা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন বা কর্মরত, কন্যারাশির সেই জাতকদের জন্য শুভ যোগ তৈরি হচ্ছে। অন্যদিকে, মকর রাশির ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাফল্য এবং জাতকদের সামাজিক সম্মান বৃদ্ধির প্রবল সম্ভাবনা। কুম্ভ রাশির জাতকরাও কাঙ্ক্ষিত সাফল্য পাবেন, বিশেষ করে তাদের আর্থিক পরিস্থিতি এই সময়ে অত্যন্ত মজবুত থাকবে।

সিংহ ও বৃশ্চিক
শুক্রের কৃপায় আরাম ও বিলাসিতা বাড়তে চলেছে বৃশ্চিক রাশির জীবনে। নতুন গাড়ি কেনা বা জীবনসঙ্গীর সঙ্গে মধুর সময় কাটানোর এটিই সেরা সময়। ব্যবসায়ীরাও মোটা মুনাফা ঘরে তুলতে পারবেন। কেরিয়ারের দিক থেকে সিংহর জাতকরা অফিসে বসের প্রশংসা কুড়াবেন।

মিশ্র ফল পাবেন যারা
মেষ এবং তুলা রাশির জন্য এই সময়টি মিশ্র ফলদায়ী। মেষ রাশির সুখ-সমৃদ্ধি বাড়লেও বড় বিনিয়োগের আগে দশবার ভাবতে হবে। তুলা রাশির জাতকরা অভাবনীয় কোনো খবর পেলেও কাজের চাপে মানসিক অবসাদে ভুগতে পারেন। সম্পর্কের সমীকরণ বদলানোর প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়। তাই মেজাজ নিয়ন্ত্রণে রাখাই হবে এই দুই রাশির প্রধান চ্যালেঞ্জ।

Advertisement

কাদের সতর্ক থাকতে হবে?
সব রাশির জন্য শুক্র কিন্তু অবারিত দ্বার খুলছে না। মিথুন এবং ধনুর জাতকদের জন্য এই গোচর কিছুটা কঠিন হতে পারে। মিথুন রাশির জন্য হুটহাট সিদ্ধান্ত বা আর্থিক লেনদেনে ঝুঁকি না নেওয়াই ভালো। আবার ধনু রাশির জাতকদের কথার তিক্ততা সম্পর্কে ফাটল ধরাতে পারে। তাই বাক্যবাণ সামলে এবং স্বাস্থ্যের ওপর নজর দিয়ে এই সময়টি পার করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।

 

Read more!
Advertisement
Advertisement