
Shukra Gochar 2026: জ্যোতিষশাস্ত্র মতে, সুখ, ভালোবাসা ও বিলাসিতার গ্রহ শুক্র খুব শীঘ্রই রাশি পরিবর্তন করতে চলেছে। ২৭ এপ্রিল ২০২৬-এ এই বড় গোচরের প্রভাব পড়তে চলেছে বহু রাশির জীবনে। বিশেষ করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই কিছু রাশির জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিনের আর্থিক সমস্যা বা কাজের বাধা কাটতে পারে এই সময়েই; এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। এই গোচরের ফলে মহাজাগতিক শক্তির বড় পরিবর্তন হতে চলেছে। ফলে কিছু রাশির ভাগ্য খুলে যেতে পারে আচমকাই। দেখে নেওয়া যাক, কোন ৩ রাশি সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন এই সময়।
বৃষ রাশি:
বৃষ রাশির অধিপতি গ্রহই হল শুক্র। ফলে এই গোচরের প্রভাব সবচেয়ে বেশি পড়বে এই রাশির জাতকদের উপর। ২০ মে-র পর থেকে জীবনে আরাম-আয়েশ ও বিলাসিতা বাড়তে পারে। ব্যক্তিত্বে আকর্ষণ বাড়বে, কর্মক্ষেত্রে সম্মানও মিলতে পারে। নতুন করে গাড়ি, বাড়ি বা দামি জিনিস কেনার পরিকল্পনা থাকলে মে-জুন সময়টা খুব শুভ। পাশাপাশি নতুন আয়য়ের রাস্তা খুলতে পারে।
মিথুন রাশি:
মিথুন রাশির ক্ষেত্রে এই গোচর প্রেম ও পারিবারিক জীবনে সুখ এনে দেবে। সম্পর্ক আরও মজবুত হতে পারে। অফিসে আপনার কাজের প্রশংসা বাড়বে, জুনের প্রথম সপ্তাহের মধ্যে পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। যাঁরা ফ্যাশন, মিডিয়া বা সৃজনশীল কাজে যুক্ত, তাঁদের জন্য বড় সুযোগ আসতে পারে এই সময়।
তুলা রাশি:
তুলা রাশির জন্য ২০ মে থেকে জুলাই পর্যন্ত সময়টা আর্থিক দিক থেকে খুবই শক্তিশালী হতে পারে। পুরনো ঋণ থেকে মুক্তি মিলতে পারে। ব্যবসায় অংশীদারিত্বে বড় লাভের ইঙ্গিত রয়েছে। খরচ বাড়লেও আয়ও দ্রুত বাড়বে। ফলে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে।
শুক্রকে শক্তিশালী করার উপায়
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ উপায় মেনে চললে শুক্রের শুভ প্রভাব আরও বাড়ানো যায়।
প্রতি শুক্রবার সাদা জিনিস যেমন দুধ, দই বা মিছরি দান করা শুভ।
নিয়মিত ‘ওঁ শুং শুক্রায় নমঃ’ মন্ত্র ১০৮ বার জপ করলে ভালো ফল মিলতে পারে।
পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং সুগন্ধি ব্যবহার করাও শুক্রকে সন্তুষ্ট করে বলে মত বিশেষজ্ঞদের।
সব মিলিয়ে, এই শুক্র গোচর অনেকের জীবনে নতুন আশা নিয়ে আসতে পারে। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে রয়েছেন, তাঁদের জন্য এই সময়টা হতে পারে বড় সুযোগের।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।