Advertisement

Shukra Gochar 2026: ৬ ফেব্রুয়ারি থেকে বাম্পার ইনকাম হবে ৩ রাশির, শুক্রের গোচর মালামাল করবে

ধন, বৈভব এবং সুখ প্রদানকারী গ্রহ হল শুক্র। আর সেই গ্রহ ৬ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে গোচর করতে চলেছে। আর কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। এছাড়া এই রাশিতে রাহু প্রথম থেকেই বসে রয়েছে। শুধু তাই নয়, এখানে বুধও বিরাজমান। আর জ্যোতিষবিদদের মতো, কুম্ভ রাশিতে রাহু এবং শুক্রের যুতি কিছু রাশিকে আর্থিক লাভ এনে দেবে। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। পাশাপাশি পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাবে।

শুক্র গোচর ২০২৬শুক্র গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Feb 2026,
  • अपडेटेड 10:54 AM IST
  • ধন, বৈভব এবং সুখ প্রদানকারী গ্রহ হল শুক্র
  • ৬ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে গোচর করতে চলেছে
  • আর্থিক লাভ এনে দেবে

ধন, বৈভব এবং সুখ প্রদানকারী গ্রহ হল শুক্র। আর সেই গ্রহ ৬ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে গোচর করতে চলেছে। আর কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। এছাড়া এই রাশিতে রাহু প্রথম থেকেই বসে রয়েছে। শুধু তাই নয়, এখানে বুধও বিরাজমান। আর জ্যোতিষবিদদের মতো, কুম্ভ রাশিতে রাহু এবং শুক্রের যুতি কিছু রাশিকে আর্থিক লাভ এনে দেবে। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। পাশাপাশি পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পাবে।

তাই আর সময় নষ্ট না করে এমন ৩ রাশি সম্পর্কে জেনে নিন, যেগুলির গোল্ডেন টাইম হবে শুরু।  

বৃষ রাশি
এই সময়টা দারুণ কাটবে বৃষ রাশির। আপনাদের জন্য শুরু হচ্ছে সেরা সময়। আপনাদের হাতে আসবে টাকা। চাকরি জীবনে অনেকটাই এগিয়ে যাবেন। এতদিন ধরে যেখানে যেখানে সমস্যা হয়েছিল, সেগুলি মিটে যাবে। আপনি কেরিয়ারে এগিয়ে যাবেন।

এই সময় পুরনো ঋণ থেকে মুক্তি পাবেন। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। পাশাপাশি গাড়ি কিনতে পারেন। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মিথুন রাশি
শুক্র কুম্ভ রাশিতে গোচর করবে। আর এই গোচর ভাল খবর বয়ে আনবে মিথুন রাশির জীবনে। আপনাদের নতুন চাকরি হতে পারে। আর শুধু দেশে নয়, বিদেশেও চাকরি হতে পারে। তাই এখন থেকেই চাকরির জন্য অ্যাপ্লাই করুন।

এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। পাশাপাশি সম্পত্তি পাওয়ারও যোগ রয়েছে। এই সময়টা কাজে লাগিয়ে কিছু জায়গায় বিনিয়োগ করে রাখুন। তাতে পরে লাভ পাবেন। 

আবার যাঁদের অনেক দিন ধরে আর্থিক সমস্যা চলে আসছিল, তাঁদের ঝামেলা মিটবে। আয় বাড়বে। বৃদ্ধি পাবে ব্যাঙ্ক ব্যালেন্স। এছাড়া পারিবারিক সম্পত্তিও পেতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও এই সময় মাথা একটু ঠান্ডা রাখতে হবে। পারিবারিক সমস্যা মিটিয়ে নেওয়া খুবই জরুরি।

কুম্ভ রাশি
শুক্রের গোচর কর্মজীবনকে উন্নতির শিখরে পৌঁছে দেবে। ব্যবসায়িক চুক্তি হতে পারে। যার ফলে ব্যবসায় লাভ হবে। আর্থিক সমস্যা মিটবে। 

Advertisement

যাঁরা চাকরি করছেন, তাঁদের জন্যও ভাল সময় আসবে। প্রোমোশন হতে পারে আপনাদের। এছাড়া পারিবারিক জীবনেও সুখ আসবে।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

Read more!
Advertisement
Advertisement