Advertisement

Shukra Gochar 2026: ১ অগাস্ট বুধের রাশিতে শুক্র গোচর, ৫ রাশি ভাগ্যের সঙ্গ পাবেন, অর্থকষ্ট শেষ

শুক্র গোচরে ভাগ্য ফিরবে ৫ রাশির। টাকার অভাব মিটে যাবে। সেই সঙ্গে ভাগ্যের অভাব মিটে যাবে।

শুক্র গোচর ২০২৬শুক্র গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jul 2026,
  • अपडेटेड 1:53 PM IST
  • শুক্র গোচরে ভাগ্য ফিরবে ৫ রাশির
  • টাকার অভাব মিটে যাবে
  • সেই সঙ্গে ভাগ্যের অভাব মিটে যাবে

বৈদিক জ্যোতিষে সুখ, বৈভব, সৌন্দর্য এবং প্রেমের কারক গ্রহ শুক্র। তাই এই গ্রহ যখন নিজের রাশি বদলায়, তখন তার প্রভাব সরাসরি গিয়ে পড়ে কিছু মানুষের উপর। আর জ্যোতিষের হিসেব বলছে, আগামী ১ অগাস্ট ২০২৬ সকাল ৯টা ৩৩ মিনিটে শুক্র সূর্যের সিংহ রাশি থেকে বেরিয়ে বুধের কন্যা রাশিতে প্রবেশ করে। এই রশিতে ২ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত থাকবে শুক্র। আর এই পরিবর্তনটা জ্যোতিষের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে ৫ রাশির ভাগ্য চমকাবে। তাই ঝটপট সেই সব রাশি সম্পর্কে দ্রুত জেনে নিন। 

বৃশ্চিক রাশি
বুধের এই রাশি বদল বৃশ্চিক রাশির জীবনে সেরা সময় নিয়ে আসবে। এই সময় পুরনো বিনিয়োগে বাম্পার লাভ মিলবে। সুখ-সমৃদ্ধি বাড়বে। এছাড়া আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। টাকার অভাব মিটবে। লাভ লাইফে এন্ট্রি নেবে রোম্যান্স। এছাড়া সব ক্ষেত্রেই ভাগ্যের সঙ্গ পাবেন। 

মিথুন রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও এই গোচরে বাম্পার সময় কাটাবেন। আপনাদের ব্যবসায় বিরাট লাভ হবে। বড় ডিল হতে পারে। এছাড়া চাকরিতেও উন্নতির আশা রয়েছে। পরিবারের সঙ্গ পাবেন। টাকার কষ্ট আর সইতে হবে না। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। এছাড়া ভাগ্য এই সময় সঙ্গ দেবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

ধনু রাশি
শুক্রর এই রাশি গোচর কেরিয়ারে এগিয়ে দেবে ধনু রাশিকে। এই সময় ভাগ্য পাশে থাকবে। এছাড়া ব্যবসায় বিরাট উন্নতি হবে। চাকরিতেও লাভের দেখা মিলবে। এই যোগে বিনিয়োগেও দারুণ লাভ হবে। বড় কোনও সুখবর পেতে পারেন। এছাড়া পরিবারে ভাল সময় আসবে। কেটে যাবে ঝামেলা এবং অশান্তি। তাই অহেতুক দুশ্চিন্তা করে সময় নষ্ট করবেন না। 

বৃষ রাশি
শুক্র গোচর করছে কন্যা রাশিতে। যার ফলে শুভ পরিণাম পাবে বৃষ রাশির জাতক এবং জাতিকারা। এই সময় পরিবারে শান্তি থাকবে। এছাড়া টাকার অভাব মিটে যাবে। পাশাপাশি এই সময় বিদেশে যাত্রা করতে পারেন। এই সময় কেরিয়ারে পূর্ণ সহযোগিতা মিলবে। জীবনে কঠিন সময় কাটিয়ে উঠতে পারবেন। 

Advertisement

মকর রাশি
এই রাশির জন্যও শুক্রের এই গোচর সেরা পরিণাম নিয়ে আসবে। যাঁরা নিজেদের কেরিয়ারে উন্নতির কথা ভাবছিলেন, এবার হয়ে যাবে। শুধু তাই নয়, এই সময় আয়ের নয়া রাস্তা খুলে যাবে। পরিবারে সুসময় আসবে। শান্তি পাবেন। সেই সঙ্গে বাড়বে মান-সম্মান। এছাড়া টাকার অভাব মিটে যাবে। অর্থকষ্ট আর পেতে হবে না। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

 

Read more!
Advertisement
Advertisement