Advertisement

Shukra Gochar 2026: ৫ ডিসেম্বর শুক্র গোচর, প্রচুর টাকার মুখ দেখবে ৪ রাশি, চাকরিতে উন্নতি পাকা

ডিসেম্বরের শুরুতেই শুক্র গোচর করছে। তাতে দারুণ সময় কাটাতে পারবে ৪ রাশি। জীবনে অনেক জটিলতা মিটে যাবে। চাকরিতেও হবে উন্নতি।

শুক্র গোচর ২০২৬শুক্র গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Nov 2026,
  • अपडेटेड 1:37 PM IST
  • ডিসেম্বরের শুরুতেই শুক্র গোচর করছে
  • তাতে দারুণ সময় কাটাতে পারবে ৪ রাশি
  • চাকরিতেও হবে উন্নতি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শুক্র অত্যন্ত শুভ একটি গ্রহ। আর এই গ্রহটি আগামী ৫ ডিসেম্বর ২০২৬ স্বাতী নক্ষত্রে এন্ট্রি নেবে। এটি ২২ ডিসেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবে। যার ফলে দারুণ সময় কাটবে ৪ রাশির। বৃষ, মিথুন, তুলা ও কুম্ভ, এই ৪টি রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। জীবনে সমস্যা শেষ হবে। কর্মক্ষেত্রে উন্নতি এবার পাকা। শুধু তাই নয়, অর্থকষ্টও দূর হয়ে যাবে। সুখের সন্ধান মিলবে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং শুক্র গোচরে এই ৪ রাশির কী কী উন্নতি হবে, সেগুলি বিশদে জেনে নিন।

বৃষ রাশি
এই রাশির অধিপতি হল শুক্র। যেই কারণে শুক্র গোচরে বৃষ রাশির লোকজন দারুণ উন্নতি করবেন। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। সেই সঙ্গে আটকে থাকা পদোন্নতি হয়ে যাবে। কাজের জায়গায় নতুন সুযোগ পেতে পারেন। এই সময় আর্থিক অবস্থা ফিরবে। জীবনে মিটে যাবে জটিলতা। পরিবারে শান্তি থাকবে। অনেক সমস্যার সহজ সমাধান করে ফেলবেন। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

মিথুন রাশি
শুক্র নক্ষত্র বদল করছে। তাতে হুট করে অপ্রত্যাশিত আর্থিক লাভের যোগ তৈরি হবে মিথুন রাশির। এই সময় নতুন কাজ করার সুযোগ পাবেন। নয়া দায়িত্ব পেতে পারেন। এই সময় অফিসে আপনার কাজের প্রশংসা হবে। অবিবাহিতদের জন্য বিয়ের ভাল প্রস্তাব আসতে পারে। শুধু তাই নয়, প্রেমের সম্পর্কে নতুন করে ভালোবাসা ফিরবে। একসঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

তুলা রাশি
শুক্র গ্রহের নক্ষত্র পরিবর্তনে আত্মবিশ্বাস বাড়বে। এই সময় শিল্প, মিডিয়া, গ্ল্যামার বা ডিজাইনিং পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ সাফল্যের কাছাকাছি পৌঁছে যাবেন। শুধু তাই নয়, দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে। এছাড়া আর্থিক অবস্থার হঠাৎ ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। জীবন থেকে অর্থকষ্ট দূর হয়ে যাবে। 

কুম্ভ রাশি
এই সময় ভাগ্যের সাহায্য পাবেন কুম্ভ রাশির জাতক ও জাতিকারা। বহুদিন ধরে যেই সব কাজ আটকে ছিল, সেগুলো হয়ে যাবে। ভাগ্যের পুরো সাহায্য পাবেন। আয় এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। শুধু তাই নয়, সামাজিক মান-সম্মান বৃদ্ধি পাবে। ব্যবসায় লাভের মুখ দেখতে পারবেন। সেই সঙ্গে বড় আর্থিক লাভ হবে। নতুন কোনও ব্যবসা শুরু করতেও পারেন।

Advertisement

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

 

Read more!
Advertisement
Advertisement