Advertisement

Shukra Gochar 2026: ৬ এপ্রিল থেকে আয় বাড়বে ৪ রাশির, শুক্র গোচরে প্রেম জীবনের উন্নতি

জ্যোতিষ অনুযায়ী, প্রেম এবং সুখের কারক গ্রহ হল শুক্র। এটি ৬ এপ্রিল ২০২৬ ভোর ১টা বেজে ৪ মিনিটে নিজের ভরণী নক্ষত্রে প্রবেশ করছে। শুক্র এই গ্রহতে থাকবে ১৬ এপ্রিল পর্যন্ত।

শুক্র গোচরশুক্র গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2026,
  • अपडेटेड 3:01 PM IST
  • প্রেম এবং সুখের কারক গ্রহ হল শুক্র
  • এটি ৬ এপ্রিল ২০২৬ ভোর ১টা বেজে ৪ মিনিটে নিজের ভরণী নক্ষত্রে প্রবেশ করছে
  • শুক্র এই গ্রহতে থাকবে ১৬ এপ্রিল পর্যন্ত

জ্যোতিষ অনুযায়ী, প্রেম এবং সুখের কারক গ্রহ হল শুক্র। এটি ৬ এপ্রিল ২০২৬ ভোর ১টা বেজে ৪ মিনিটে নিজের ভরণী নক্ষত্রে প্রবেশ করছে। শুক্র এই গ্রহতে থাকবে ১৬ এপ্রিল পর্যন্ত।

আর শুক্রের এই গোচর সব রাশির জীবনেই প্রভাব ফেলবে। তবে সবথেকে বেশি লাভ পাবে ৪ রাশির জাতকেরা। তাই আর সময় নষ্ট না করে ৪ রাশি সম্পর্কে বিশদে জেনে নিন। সেই লিস্টে নিজের রাশি থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

বৃষ রাশি
শুক্র গোচরে দারুণ সময় কাটাবে বৃষ রাশির জাতকদের। আপনাদের ভাগ্য খুলে যাবে। চাকরি বদলানোর সুবর্ণ সুযোগ পেয়ে যাবেন। আর যেই চাকরি করছেন, সেখানেও বড় উন্নতি হতে পারে। প্রোমোশন লেটার হাতে পেতে পারেন। ঘাড়ে চাপতে পারে নতুন দায়িত্ব।

শুধু চাকরি নয়, এই সময় ব্যবসাতেও লাভ পাবেন। নতুন অনেক রাস্তা খুলে যাবে। পরিবারে চলতে থাকা বিবাদ মিটে যাবে। ভালোবাসার জীবনে উন্নতি হবে। সমাজে মান-সম্মান বাড়বে। 

মিথুন রাশি
শুক্রের এই নক্ষত্র পরিবর্তন মিথুন রাশির জাতকদেরও ভাল খবর এনে দিয়েছে। আপনারা নতুন সম্পর্ক তৈরি করতে পারেন। নেটওয়ার্ক তৈরি হতে পারে। চাকরিতে পদোন্নতি হতে পারে। পাশাপাশি বাড়তে পারে বেতন। প্রভাবশালী মানুষদের সহয়তা পাবেন। কেরিয়ারে নতুন উচ্চতায় পৌঁছে যাবেন। প্রেম এবং সুখ বাড়বে। 

সিংহ রাশি
শুক্র গোচরে আপনারাও ভাল সময় কাটাবেন। শুভ পরিণাম পাবেন জীবনে। শরীর ভাল থাকবে। ফিরবে স্বাস্থ্য। বড় অসুখের ফাঁদ এড়িয়ে যেতে পারবেন। ভালোবাসার জীবনে এগিয়ে যাবেন। এতদিনে পরিশ্রমের পাবেন ফল। চাকরিতে উন্নতি হবে। সুখ বাড়বে। আয় বৃদ্ধি হবে। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং একটু পরিশ্রম করুন। তাহলেই খেলা ঘুরে যাবে। 

তুলা রাশি
এই রাশি কৃপা পাবে শুক্র গোচরের। কেরিয়ারে উন্নতি হবেই। মানসিক শান্তি বজায় থাকবে। টেনশন হবে দূর। 

প্রেমিক-প্রেমিকার সঙ্গে সম্পর্কে উষ্ণতা বাড়বে। দূর হবে ভুল বোঝাবুঝি। পরিবারের লোকজনের সঙ্গেও সম্পর্ক ভাল হবে। ব্যবসায় হতে পারে বড় ডিল। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

Read more!
Advertisement
Advertisement