Advertisement

Shukra Gochar Chitra: মঙ্গলের নক্ষত্রে শুক্রের এন্ট্রি, অগাস্টেই এই ৩ রাশির হাতে প্রচুর টাকা

Shukra Gochar: অগাস্টেই মঙ্গলের চিত্রা নক্ষত্রে এন্ট্রি নিতে চলেছে শুক্র গ্রহ। এই গোচর মেষ, বৃশ্চিক এবং মীন রাশির জন্য বিশেষভাবে শুভ বলে মনে হচ্ছে।

চিত্রা নক্ষত্রে শুক্রের এন্ট্রি, আর্থিক ভাগ্য ঘুরে যাবে এই ৩ রাশিরচিত্রা নক্ষত্রে শুক্রের এন্ট্রি, আর্থিক ভাগ্য ঘুরে যাবে এই ৩ রাশির
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Aug 2026,
  • अपडेटेड 10:40 AM IST
  • চলতি মাসেই শুক্র গ্রহে মহাজাগতিক পরিবর্তন ঘটতে চলেছে।
  • ২৫ অগাস্ট দুপুর ১২:৫৫ মিনিটে চিত্রা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহ।
  • এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল মঙ্গল।

চলতি মাসেই শুক্র গ্রহে মহাজাগতিক পরিবর্তন ঘটতে চলেছে। জ্যোতিশ বলছে, আগামী ২৫ অগাস্ট দুপুর ১২:৫৫ মিনিটে চিত্রা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে শুক্র গ্রহ। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল মঙ্গল। ২৫ অগাস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবেন শুক্র দেব। এই নক্ষত্র পরিবর্তন ১২টি রাশিকেই প্রভাবিত করবে। তবে জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, এই গোচর মেষ, বৃশ্চিক এবং মীন রাশির জন্য বিশেষভাবে শুভ বলে মনে হচ্ছে। এই রাশিগুলির জাতক-জাতিকারা নিজেদের আর্থিক ভাবে বৃদ্ধি এবং কর্মজীবনে উন্নতি লাভ করতে পারেন। এবার এই রাশিগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

মেষ রাশি:

শুক্রের চিত্রা নক্ষত্রে প্রবেশ মেষ রাশির জন্য আর্থিকভাবে অনুকূল হতে চলেছে। এই রাশির অর্থ উপার্জনের নতুন রাস্তা খুলে যেতে পারে। যদি  টাকা দীর্ঘদিন ধরে কোথাও আটকে থাকে, তবে তা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।  কর্মসংস্থান এবং ব্যবসায়িক বিষয়েও ইতিবাচক লক্ষণ গড়ে উঠতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

বৃশ্চিক রাশি: 

জাতক-জাতিকাদের জন্য শুক্র নক্ষত্রে শুক্রের গোচর আরাম ও বিলাসিতা বৃদ্ধি করতে পারে। এই সময়ে, জাগতিক আরাম বৃদ্ধির পাশাপাশি আর্থিক অবস্থারও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস তৈরি হলে উপার্জন বাড়তে পারে। এই সময়টি বিনিয়োগের জন্যও লাভজনক হতে পারে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন রাস্তা খুলে গেলে আর্থিক অবস্থা আরও শক্তিশালী হতে পারে।

মীন রাশি:

মীন রাশির জাতক-জাতিকাদের জন্য চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর উন্নতি ও সাফল্যের নতুন সুযোগ নিয়ে আসতে পারে। এই সময়টি ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে অনুকূল হতে পারে। একটি বড় ব্যবসায়িক চুক্তি ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে প্রচুর মুনাফা এনে দিতে পারে।  আর্থিক অবস্থা আগের চেয়ে আরও শক্তিশালী হতে পারে। 


 

Read more!
Advertisement
Advertisement