Advertisement

Shukra Gochar 2026: ২৫ অগাস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের বিশেষ গোচর, ৪ রাশির বাড়বে ইনকাম, চাকরিতে সুসময়

Shukra Gochar in Chitra Nakshatra: ২৫ অগাস্ট চিত্রা নক্ষত্রে গোচর করতে চলেছে শুক্র। যার ফলে ৪ রাশির ইনকাম বাড়বে। কেরিয়ারে উন্নতি শুধু সময়ের অপেক্ষা।

শুক্র গোচর ২০২৬শুক্র গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Aug 2026,
  • अपडेटेड 9:28 AM IST
  • ২৫ অগাস্ট চিত্রা নক্ষত্রে গোচর করতে চলেছে শুক্র
  • ৪ রাশির ইনকাম বাড়বে
  • কেরিয়ারে উন্নতি শুধু সময়ের অপেক্ষা

বৈদিক জ্যোতিষ অনুযায়ী, শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। এই গ্রহটি ধন, বৈভব, বিলাসিতা, প্রেম এবং সৌন্দর্যের কারক। আর ২৫ অগাস্ট ২০২৬ এই শুভ গ্রহটি চিত্রা নক্ষত্রে গোচর করছে। ওই দিন দুপুর ১২টা ৫৫ মিনিটে নক্ষত্র গোচর করছে শুক্র। ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই রাশিতেই থাকবে গ্রহটি। যার ফলে ৪ রাশির বিরাট লাভ হবে। আয় একধাক্কায় অনেকটাই বাড়বে। টাকার সমস্যা থাকবে না। চাকরি এবং ব্যবসাতেও এগিয়ে যাবেন। 

তাই আর সময় নষ্ট না করে সেই ৪ রাশি সম্পর্কে দ্রুত জেনে নিন, যেগুলি এই শুক্র গোচরে লাভের মুখ দেখবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুক্রের এই গোচর অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। এই সময় অফিসে ভাল কাজ পাবেন। নতুন প্রোজেক্ট পাওয়ার যোগ রয়েছে। শুধু তাই নয়, এই গোচরে আয় বাড়বে। ইনকামের নতুন রাস্তা পাবেন। যার ফলে টাকার অভাব থাকবে না। 

শুক্রের এই নক্ষত্র পরিবর্তনে ব্যবসাতেও উন্নতি হবে। নতুন বিনিয়োগ আসবে। তাই অহেতুক চিন্তার কারণ নেই। 

বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। কারণ, শুক্রের চিত্র নক্ষত্রে গোচরে নতুন পরিকল্পনা কাজে দেবে। আয় এক ধাক্কায় অনেকটাই বাড়বে। সেই সঙ্গে কেরিয়ারে বিরাট উন্নতি হবে। চাকরিতে আসবে সুসময়। প্রমোশনও হতে পারে। এই সময় মানসিক চিন্তা দূর হবে। ব্যবসায় সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। পরিবারে ভাল সময় কাটাবেন। 

তুলা রাশি
এই রাশির জন্য গোল্ডেন টাইম আনবে চিত্রা নক্ষত্রে শুক্র গোচর। এই সময় আয় বাড়ার বিরাট সম্ভাবনা রয়েছে। নতুন নতুন জায়গা থেকে ইনকাম হবে। আর্থিক স্থিতি পুরো বদলে যাবে। সুখের সময় হবে শুরু। ব্যবসাতে বাম্পার লাভ হবে। পুরনো বিনিয়োগে এবার প্রফিট দেখবেন। এছাড়া পরিবারেও শান্তি বজায় থাকবে। প্রেম জীবনে এগিয়ে যাবেন। সুতরাং চিন্তার কোনও কারণ নেই। 

Advertisement

বৃশ্চিক রাশি
শুক্রের এই নক্ষত্র পরিবর্তনে জীবনের একাধিক সমস্যা শেষ হয়ে যাবে বৃশ্চিক রাশির। এই সময় চাকরি বদলানোর ইচ্ছে সফল হবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ মিটে যাবে। টাকার অভাব থাকবে না। শুধু তাই নয়, এই সময় সমাজে বাড়বে সম্মান। প্রেমের সম্পর্ক ফিরবে। জটিলতা দূর হবে। পরিবারে সুসময় বিরাজ করবে। সুতরাং সেরা সময় কাটানোর জন্য তৈরি হন। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

Read more!
Advertisement
Advertisement