
বৈদিক জ্যোতিষ মতে, শুক্র গ্রহ ধন, বৈভব, বিলাসিতা, প্রেম এবং সৌন্দর্যের কারক। আর ২৫ অগাস্ট ২০২৬ চিত্রা নক্ষত্রে গোচর করতে চলেছে শুক্র। ওই দিন, দুপুর ১২টা ৫৫ মিনিটে শুক্র এই নক্ষত্রে এন্ট্রি নিচ্ছে। এটি ১১ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত এই নক্ষত্রে থাকবে। আর শুক্রের এই চিত্র নক্ষত্রে গোচর ৪ রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে। টাকার অভাব মিটে যাবে। প্রচুর অর্থ মিলবে। সেই সঙ্গে চাকরিতে সুসময় আসবে।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন কোন কোন রাশির জন্য সময়টা দারুণ কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে চিন্তা নেই।
মেষ রাশি
নক্ষত্র বদলাচ্ছে শুক্র। চিত্রা নক্ষত্রে এন্ট্রি নিচ্ছে এই গ্রহ। যার ফলে মেষ রাশির জীবন বদলে যাবে। অফিসে সকলেই আপনাদের ব্যক্তিত্বের প্রশংসা করবেন। যার ফলে হতে পারে প্রোমোশন। এছাড়া এই সময় ব্যবসায় নয়া ডিল হতে পারে। মিলতে পারে অনেক টাকার কন্ট্র্যাক্ট। এই যোগে টাকার অভাব মিটে যাবে। প্রচুর ইনকাম হবে। সুতরাং চিন্তার কিছু নেই।
বৃষ রাশি
শুক্রের এই নক্ষত্র গোচরে ইতিবাচক সময় আসবে। নতুন পরিকল্পনা রূপ নেবে। কাজের জায়গায় উন্নতি হবে। কেরিয়ারে এগিয়ে যাবেন। মাইনে বাড়তে পারে। শুধু তাই নয়, এই সময় অর্থভাগ্য ফিরবে।
এই যোগে নতুন কাজ শুরু করতে পারেন। পাশাপাশি ব্যক্তিগত জীবনে আসবে শান্তি। সকলেই পাশে থাকবেন। তাই অহেতুক স্ট্রেস নেবেন না।
তুলা রাশি
শুক্রের এই নক্ষত্র গোচর অতি শুভ সময় ডেকে নিয়ে আসবে তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য। এই সময় আয় বাড়তে পারে। আর্থিক স্থিতি ফিরবে। ব্যাঙ্কে আসবে টাকা। শুধু তাই নয়, এই যোগে অফিসে ভাল সময় কাটাতে পারবেন। বসের প্রিয় হয়ে উঠবেন। বাড়তে পারে মাইনে। এছাড়া এই সময় পরিবারে সেরা সময় কাটাতে পারবেন। সব ঝামেলা মিটে যাবে। সুতরাং চিন্তার কিছু নেই।
বৃশ্চিক রাশি
চিত্রা নক্ষত্রে শুক্রের গোচরে শুভ সময় আসবে বৃশ্চিক রাশির জীবনে। যাঁরা এতদিন চাকরি পাচ্ছিলেন না, এবার পেয়ে যাবেন। শুধু তাই নয়, এই সময় অনেক দিন ধরে আটকে থাকা কাজও হয়ে যাবে। টাকার অভাব থাকবে না।
এই সময় সকলে সম্মান জানাবেন। প্রেমের সম্পর্ক নতুন মোড় নেবে। মন শান্ত থাকবে। তাই ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।