Advertisement

Shukra Gochar: ১১ জুনের মধ্যেই বাম্পার মাইনে বাড়বে ৩ রাশির, শুক্রের নক্ষত্র পরিবর্তনে দিন বদল

পুনর্বসু নক্ষত্রে ইতিমধ্যে প্রবেশ করেছে শুক্র। ১১ জুন পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে শুক্র। আর তাতেই ইনক্রিমেন্টের আশা রয়েছে ৩ রাশির। সেগুলি কারা জেনে নিন।

শুক্র গোচর ২০২৬শুক্র গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Jun 2026,
  • अपडेटेड 1:51 PM IST
  • পুনর্বসু নক্ষত্রে ইতিমধ্যে প্রবেশ করেছে শুক্র
  • ১১ জুন পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে শুক্র
  • তাতেই ইনক্রিমেন্টের আশা রয়েছে ৩ রাশির

নবগ্রহে শুক্রকে অত্যন্ত প্রভাবশালী বলে মনে করা হয়। আর এই গ্রহ একটা নির্দিষ্ট সময়ান্তরে নক্ষত্র পরিবর্তন করে। আর মে মাসের শেষেই এই গ্রহটি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করেছে। এর ফলে কিছু রাশির বাম্পার সময় কাটতে শুরু করেছে। এই সময় ধনসম্পদ বাড়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি সুখ এবং সমৃদ্ধি আসবে জীবনে। এছাড়া মাইনে বাড়ার একটা যোগ রয়েছে।

আসলে ৩১ মে ২০২৬ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করেছে শুক্র। আর এই গ্রহটি ১১ জুন পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে। এরপর পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে শুক্র। ১১ জুন পর্যন্ত কিছু রাশি খুব ভাল সময় কাটাবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

বৃষ রাশি
শুক্র পুনর্বসু নক্ষত্রে রয়েছে। এর ফলে টাকার অভাব শেষ হয়ে যাবে বৃষ রাশির। আপনারা সুখ-সুবিধা পাবেন। জীবনে শান্তি বিরাজ করবে। এই সময় বৃদ্ধি পাবে আমদানি। এছাড়া ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ারও প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় কোনও মাঙ্গলিক কাজে বা ধার্মিক কাজে যোগ দিতে পারেন। এর ফলে সামাজিক পরিধি বাড়তে পারে।

ও দিকে ১১ জুনের মধ্যে চাকরিতে বড় উন্নতি হতে পারে। বস আপনার প্রশংসা করবেন। সেই সঙ্গে এই সময় ইনক্রিমেন্ট হওয়ারও বিরাট যোগ রয়েছে। তাই বেতন বৃদ্ধির জন্য প্রস্তুত হন। 

কুম্ভ রাশি
শুক্রের পুনর্বসু নক্ষত্রে এন্ট্রি কুম্ভ রাশির জন্য সেরার সেরা হতে পারে। এই সময় সন্তানের তরফ থেকে দারুণ খবর পেতে পারেন। এই সময় পড়ুয়ারা বিরাট উন্নতি করবেন। বড় কোনও পরীক্ষায় ভাল রেজাল্ট হবে। বিদেশে পড়তে যেতে পারেন। 

এই সময় চাকরিতে বিরাট পদে চলে যাবেন। পাশে থাকবেন বস। লিডারশিপ রোল পেতে পারেন। এছাড়া ইনক্রিমেন্ট হওয়ারও বিরাট যোগ রয়েছে। 

ও দিকে আবার পরিবারেও ভাল সময় কাটাতে পারবেন। ঝামেলা অশান্তি থেকে দূরে থাকবেন। সকলেই আপনার প্রশংসা করবেন। 

সিংহ রাশি
এই গোচরে সিংহ রাশিরও দারুণ সময় আসছে। অনেক আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। আয় বাড়বে। নতুন ইনকাম সোর্সও তৈরি হতে পারে। এছাড়া চাকরিতে মাইনে বাড়তে পারে। নতুন অফার পেতে পারেন। সেখানে গেলেও কেরিয়ারে এগিয়ে যাবেন। 

Advertisement

ব্যবসায়ীরা নতুন প্রোজেক্ট পেতে পারেন। আটকে থাকা টাকা এবার পাবেন। অনেক দিনের স্বপ্ন এবার পূরণ হয়ে যাবে। চাই চিন্তার কোনও কারণ নেই। 


বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।


 

Read more!
Advertisement
Advertisement