
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অত্যন্ত প্রভাবশালী একটি গ্রহ হল শক্র। এটি সুখ, স্বাচ্ছন্দ, বিলাসিতা, শিল্প ও প্রেমের কারক গ্রহ। আর এই গ্রহটি বর্তমানে রয়েছে স্বাতী নক্ষত্রে। ১১ সেপ্টেম্বর এটি গোচর করেছে এই নক্ষত্রে। আগামী ২৪ অক্টোবর পর্যন্ত স্বাতী নক্ষত্রেই থাকবে শুক্র। আর শুক্রের এই নক্ষত্র গোচরে দারুণ সময় কাটাবে ৪ রাশি। ২৪ অক্টোবর পর্যন্ত জীবনে উন্নতি। আয় এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে। জীবনে আসবে সুখ। সেই সঙ্গে ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। লাভ লাইফে আসবে সুসময়।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন শুক্র গোচরে কোন ৪ রাশির সেরা সময় কাটবে। সেই লিস্টে নিজের রাশির নাম থাকলে তো কোনও কথাই নেই।
বৃষ রাশি
শুক্রের স্বাতী নক্ষত্রে গোচরে জীবনে উন্নতি হবে বৃষ রাশির। এই সময় টাকার অভাব মিটে যাবে। ইনকাম এক ধাক্কায় অনেকটাই বাড়বে। চাকরিজীবীরা এগিয়ে যাবেন। সেই সঙ্গে বাড়ি ও গাড়ি কেনার যোগ রয়েছে। এই গোচরে প্রেম জীবনে ভাল সময় আসবে। পার্টনার কাছেই থাকবেন। এই সময় পরিবারে সকলে সুখে থাকবেন। কোনও সমস্যা আর বিরক্ত করবে না।
কর্কট রাশি
এই রাশির জন্যও শুক্রের নক্ষত্র গোচর সেরা সময় নিয়ে আসবে। আয়ের নতুন রাস্তা তৈরি হবে। প্রচুর টাকা আসবে হাতে। এই গোচরে ব্যবসা বড় হবে। নয়া প্রোজেক্ট পেতে পারেন। সেই সঙ্গে চাকরিতেও এগিয়ে যাবেন। বিরাট প্রোমোশনের সম্ভাবনা।
শুধু তাই নয়, এই সময় লাভ লাইফে গোল্ডেন টাইম শুরু হবে। সব ঝামেলা অশান্তি মিটবে। পরিবারেও বসন্তের হাওয়া বইবে।
কুম্ভ রাশি
স্বাতী নক্ষত্রে ২৪ অক্টোবর পর্যন্ত গোচর করবে শুক্র। তাতে সেরার সেরা সময় কাটাবে কুম্ভ রাশি। এই গোচরে টাকা নিয়ে চিন্তা হবে শেষ। ইনকাম অনেকটাই বাড়বে। লোন মিটে যাবে। এই সময় ধনসম্পত্তি বাড়বে। অভাব থেকে দূরে থাকবেন।
এই গোচরে প্রেমিক-প্রেমিকারা সেরা সময় কাটাবেন। সব ভুল বোঝাবুঝি থেকে এবার মিলবে মুক্তি। শুধু তাই নয়, এই সময় নতুন করে সম্পর্কে যেতে পারেন।
তুলা রাশি
শুক্রের এই গোচরে তুলা রাশির জাতক এবং জাতিকারা দারুণ সময়ে প্রবেশ করবেন। এই যোগে মিটে যাবে ঝামেলা। পরিবারে সবাই মিলমিশে থাকতে পারবেন। স্বাস্থ্যও থাকবে দারুণ।
এই যোগের জন্য প্রচুর টাকার সন্ধান পাবেন। সেই সঙ্গে ইনকামের নতুন রাস্তা খুঁজে পাবেন। ব্যবসা বড় হবে। মিলবে নতুন চাকরি। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।