
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, সুখ, স্বাচ্ছন্দ, বিলাসিতা, সম্পদ ও সৌন্দর্যের কারক হল শুক্র। আর ২ সেপ্টেম্বর ২০২৬ শুক্র তার নিজের রাশি তুলাতে প্রবেশ করবে। যার ফলে তৈরি হবে অতি শুভ মালব্য রাজযোগ। এই রাজযোগে কিছু রাশির দারুণ সময় কাটবে। বাড়বে আয়। সেই সঙ্গে আর্থিক সমস্যা মিটে যাবে। চাকরি এবং ব্যবসায় উন্নতি এবার নিশ্চিত।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন শুক্রের এই গোচরে কোন ৪ রাশির ভাল সময় কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কোনও কথাই নেই।
মকর রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা মালব্য রাজযোগে সেরা সময় কাটাতে পারবেন। এই সময় কেরিয়ারে বিরাট উন্নতি হবে। সেই সঙ্গে ব্যবসাও বাড়বে দ্রুত গতিতে। শুধু তাই নয়, এই সময় বিনিয়োগ করলে প্রচুর টাকা পাবেন পরে।
এছাড়া শুক্রের এই যোগ মন ভাল থাকবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। সুতরাং চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
কুম্ভ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও এই রাজযোগ গোল্ডেন টাইম বয়ে নিয়ে আসবে। এই সময় আর্থিক লাভ হবে। আয় বাড়বে কয়েকগুণ। শুধু তাই নয়, এই যোগের ফলে কেরিয়ারে এগিয়ে যাবেন। প্রোমোশন পেতে পারেন। শুধু তাই নয়, এই সময় ব্যবসাতেও বাম্পার লাভ হবে। ওদিকে পরিবারে জটিলতা কেটে যাবে। প্রেমিক-প্রেমিকার সম্পর্ক ফিরবে। অশান্তি থাকবে না।
কর্কট রাশি
শুক্রের এই গোচরে সুখ-স্বাচ্ছন্দ আসবে কর্কট রাশির জীবনে। টাকা নিয়ে চিন্তা শেষ। নতুন আয়ের জায়গা খুঁজে পাবেন। শুধু তাই নয়, এই সময় কাজের জায়গায় এগিয়ে যাবেন। ব্যবসায় প্রবল উন্নতি হবে। এছাড়া এই সময় অনেক দিন ধরে আটকে থাকা কাজও হয়ে যাবে। যার ফলে জীবনে সমস্যার হয়ে যাবে সমাধান। তাই ভাল সময় কাটানোর জন্য় রেডি থাকুন।
তুলা রাশি
শুক্র প্রবেশ করছে তুলা রাশিতে। যার ফলে মালব্য রাজযোগ তৈরি হচ্ছে। আর এই যোগে সেরা সময় কাটাতে পারবে তুলা রাশি। এই সময় টাকার অভাব এক ধাক্কায় মিটে যাবে। আর্থিক অবস্থা ফিরবে। সেই সঙ্গে চাকরিতে এগিয়ে যাবেন। এছাড়া ব্যবসাতেও বাম্পার লাভ হবে। যার ফলে টেনশন দূর করতে পারবেন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।