
বৈদিক জ্যোতিষশাস্ত্রে, শুক্র গ্রহকে আরাম, সম্পদ, সমৃদ্ধি, প্রেম এবং জাগতিক সুখের গ্রহ হিসেবে ধরা হয়। যখন শুক্র নিজের রাশি পরিবর্তন করে, তখন এর প্রভাব একজন ব্যক্তির আর্থিক জীবন, সম্পর্ক এবং আরামের উপর পরে। ২ সেপ্টেম্বর রাশি পরিবর্তন করে তুলা রাশিতে প্রবেশ করেছে। জ্যোতিষশাস্ত্রীয় গণনা বলছে, শুক্রের এই গোচর কিছু রাশির জাতক-জাতিকার জন্য ব্যয় এবং আর্থিক চাপ বাড়িয়ে দিতে পারে। তাই এই রাশিগুলির জাতক-জাতিকাদের বিনিয়োগ, কেনাকাটা এবং অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশেষ নজর দিতে বলা হচ্ছে।
মিথুন রাশি
শুক্রের গোচর মিথুন রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক উত্থান-পতন নিয়ে আসতে পারে। এই সময়ে এমন খরচ দেখা দিতে পারে, যা অনেকেই কল্পনাও করেননি। বিলাসিতা এবং পছন্দের জিনিসগুলিতে খরচ করার ইচ্ছাও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে, বাজেট বজায় রাখাই চাপ হবে। ব্যবসায়ীদের কোনও বড় চুক্তির ক্ষেত্রে তাড়াহুড়ো করতে বারণ করা হচ্ছে। এছাড়াও, সম্পূর্ণ তথ্য ছাড়া টাকা ধার দেওয়া বা বিনিয়োগ করা উচিত নয়। প্রেমঘটিত সম্পর্কে খরচ বাড়ার সম্ভাবনা রয়েছে, তাই আবেগের বশে আর্থিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
ধনু রাশি
ধনু রাশির ক্ষেত্রে শুক্রের গোচর আর্থিক সতর্কতার ইঙ্গিত দিচ্ছে। এই সময়ে, আয়ের পাশাপাশি ব্যয়ও বাড়তে পারে। বিশেষ করে, ভ্রমণ, বিনোদন, কেনাকাটা বা ব্যক্তিগত প্রয়োজনে অতিরিক্ত খরচ হতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নিজেদের দায়িত্বের উপর মনোযোগ দেওয়া উচিত। ব্যবসায়ীদের বিনিয়োগ করার আগে ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা উচিত। দ্রুত লাভের আশায় নেওয়া সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে।
মকর রাশি
শুক্রের গোচরের সময় মকর রাশির জাতক-জাতিকাদের আর্থিক ভারসাম্য বজায় রাখতে হবে। পরিবার, বাড়ি বা বিলাসিতা জিনিস কিনতে গিয়ে খরচ বাড়তে পারে। কোনও বড় বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন, তবে কাগজপত্র এবং প্রয়োজনীয় শর্তাবলী সাবধানে পর্যালোচনা করুন। হুট করে কেনাকাটা বা আড়ম্বরপূর্ণ খরচ এড়িয়ে চললে তা উপকারী হবে। আর্থিক পরিকল্পনা নিয়ে ধৈর্য ধরে কাজ করাই সবচেয়ে ভালো।