
বৈদিক জ্যোতিষ মতে গ্রহের চাল বদল আমাদের জীবনের উপর বিরাট প্রভাব ফেলে। আর ১৩ এপ্রিল ২০২৬ জ্যোতিষের দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন সুখ, বৈভব এবং ঐশ্বর্যের কারক শুক্র এবং দেবগুরু বৃহস্পতি একে অপরের থেকে ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে। জ্যোতিষ শাস্ত্রে এই স্থিতিকে লাভ দৃষ্টি যোগ বলে ডাকা হয়।
এই যোগে দু'টি অত্যন্ত শুভ গ্রহ একে অপরকে বিশেষ দৃষ্টিতে দেখবে। যার ফলে জাতকদের জীবনে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্যের দ্বার খুলে যায়। আর এবারের যোগে জীবন বদলে যাবে ৫ রাশির। তাই আর সময় নষ্ট না কাদের লাভ হবে, সেটা জেনে নিন।
মেষ রাশি
আপনাদের জন্য ভাল সময় ডেকে আনবে মেষ রাশি। পদ-প্রতিষ্ঠা বাড়বে। এই সময় পেতে পারেন প্রোমোশন। নতুন চাকরিও হতে পারে। ১৩ এপ্রিলের পর আটকে থাকা অনেক কাজ হয়ে যেতে পারে। এমনকী কার্যক্ষেত্রে সহযোগিতা পাবেন। নির্ণয় নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে। যার ফলে লোকে সম্মান করবে। পাশাপাশি সম্পত্তি পেতে পারেন।
মিখুন রাশি
সময়টা দারুণ যাবে আপনাদেরও। শুক্র-গুরুর যোগে আয়ের নতুন স্রোত তৈরি হবে। সম্পত্তি বাড়বে। পুরনো বিনিয়োগে লাভ পাবেন। ব্যবসা বৃদ্ধি পাবে। নতুন ক্লায়েন্ট পাবেন।
আপনাদের পরিকল্পনা অনুযায়ীই এখন কাজ হবে। সব ঠিক ঠাক এগিয়ে যাবে। কেরিয়ারেও উন্নতি হবে। আটকে থাকা টাকা এবার পেয়ে যাবেন।
সিংহ রাশি
সিংহ রাশির জাতকেরাও এই সময় দারুণ কাটাবেন। সমাজে সম্মান বাড়বে। পরিবারের বিবাদ মিটে যাবে। সন্তানের দিক থেকে ভাল খবর আসবে। এছাড়া এই সময় কেরিয়ারেও এগিয়ে যাবেন। হতে পারে প্রোমোশন। আবার ব্যবসাতেও ভাল লাভ মিলবে।
তুলা রাশি
শুক্র আপনাদের রাশির অধিপতি। তাই এই যোগের লাভ আপনারা ভালই পাবেন। কাজের জায়গায় নতুন দায়িত্ব মিলবে। বাড়বে মাইনে। এছাড়া ব্যবসাতেও হবে উন্নতি। নতুন কোনও আয়ের পথ তৈরি হবে। পাশাপাশি এই সময় কষ্ট দূর হবে। জীবনে মিলবে আরাম। সম্পত্তিও পাবেন।
ধনু রাশি
এই যোগের কৃপা পাবেন আপনারাও। ভাগ্য খুলে যাবে। উচ্চশিক্ষায় এগিয়ে যাবেন। পাশাপাশি চাকরিতেও পাবেন প্রোমোশন। নতুন কোনও চ্যালেঞ্জ আসবে, সেটার ইতিবাচক প্রভাব পড়বে। ব্যবসায় এগিয়ে যাবেন। ধার্মিক কাজে মন বসবে। সম্পত্তি বাড়বে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।