
বৈদিক জ্যোতিষ শাস্ত্র মতে, শুক্র হল সুখ, ঐশ্বর্য এবং ধনের কারক। আর গুরু বৃহস্পতি হল জ্ঞান, ধর্ম, সৌভাগ্য এবং নৈতিকতার কারক। আর এই দুই শুভ গ্রহ ১৭ অগাস্ট ২০২৬, রাত ৯টা ৪৩ মিনিটে একে অপরের ৬০ ডিগ্রিতে এসে লাভ দৃষ্টি যোগ তৈরি হতে চলেছে। এই যোগ কিছু ঘণ্টা সক্রিয় থাকবে। যার ফলে ৪ রাশির বাম্পার অর্থলাভ হবে। চাকরিতে বিরাট উন্নতির সম্ভাবনা। পাশাপাশি রিলেশনশিপে কেটে যাবে জটিলতা।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন সেই ৪ রাশি কোনগুলি। সেই লিস্টে আপনার রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হন।
বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য লাভ দৃষ্টি যোগ অত্য়ন্ত শুভ সময় নিয়ে আসবে। প্রেমের জীবনে আসবে নতুন সম্ভাবনা। শুধু তাই নয়, চাকরির জায়গায় চরম উন্নতি হবে। আর্থিক স্থিতি ফিরবে। টাকার অভাব থাকবে না। সেই সঙ্গে মিটে যাবে জীবনের জটিলতা। এই সময় পরিবারের সকলে সুস্থ থাকবেন। তাই চিন্তার কিছু নেই।
তুলা রাশি
এই রাশির জন্যও শুক্র ও গুরুর লাভ দৃষ্টি যোগ দারুণ সময় নিয়ে আসবে। টাকার অভাব মিটে যাবে। চাকরিতে এগিয়ে যাবেন। হতে পারে প্রোমোশন। বসের প্রিয় হয়ে উঠতে পারেন। নতুন দায়িত্ব মিলতে পারে। শুধু তাই নয়, এই সময় ব্যবসায় বড় ডিল হতে পারে। নতুন করে টাকা ইনভেস্ট করতে পারেন। শুধু তাই নয়, এই সময় আটকে থাকা কাজ হয়ে যাবে। সেই সঙ্গে প্রেমের সম্পর্ক ভাল হবে।
ধনু রাশি
এই রাশির জন্যও লাভ দৃষ্টি যোগ অতি শুভ পরিণাম নিয়ে আসবে। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন। পারিবারিক সম্পর্ক ঠিক হবে। কোনও পুরনো বন্ধুর সঙ্গ পাবেন। শুধু তাই নয়, এই যোগে কেরিয়ারে বিরাট উন্নতি হবে। ব্যবসার সঙ্গে জুড়ে থাকা সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে। শুধু তাই নয়, এই সময় আটকে থাকা কাজ হয়ে যাবে। টাকার অভাব থাকবে না। মালামাল হওয়া শুধু সময়ের অপেক্ষা।
মীন রাশি
এই রাশির জন্য অতি শুভ সময় নিয়ে আসবে লাভ দৃষ্টি যোগ। এই যোগে পুরনো অনেক ইচ্ছে পূরণ হতে পারে। শুধু তাই নয়, বিবাহিত জীবনে ভাল সময় আসবে। কেরিয়ারে অনুকূল সময় আসবে। ব্যবসায় বড় ডিল হওয়ার রয়েছে সম্ভাবনা। এই সময় ধন পাওয়ার নতুন রাস্তা খুলতে পারে। তাই অহেতুক স্ট্রেস নেবেন না। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।