Advertisement

Shukra Ketu Gochar 2026: সিংহ রাশিতে শুক্র-কেতুর যোগ, এই ৪ রাশির জীবন তোলপাড়

৪ জুলাই শুক্র সিংহ রাশিতে গোচর করবে। যেখানে আগে থেকেই রয়েছে কেতু। এই দুইয়ের সংযোগে কোন কোন রাশির জীবনে প্রভাব পড়তে চলেছে?

শুক্র কেতু গোচর শুক্র কেতু গোচর
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Jun 2026,
  • अपडेटेड 9:50 AM IST
  • শুক্র সিংহ রাশিতে গোচর করবে
  • আগে থেকেই রয়েছে কেতু
  • দুইয়ের সংযোগে কোন কোন রাশির জীবনে প্রভাব

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী জুলাই মাসে সিংহ রাশিতে তৈরি হতে চলেছে শুক্র ও কেতুর বিশেষ সংযোগ। প্রেম, বিলাসিতা, অর্থ এবং সৌন্দর্যের কারক গ্রহ শুক্র ৪ জুলাই সিংহ রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে, রহস্যময় ছায়াগ্রহ কেতু ইতিমধ্যেই সিংহ রাশিতে অবস্থান করছে। ফলে এই দুই গ্রহের মিলনে তৈরি হবে শুক্র-কেতুর যুতি। জ্যোতিষ মতে, শুক্র ও কেতুর প্রকৃতি পরস্পরের বিপরীত হওয়ায় এই সংযোগকে বেশ সংবেদনশীল বলে মনে করা হয়।

এই গ্রহ-সংযোগের ফলে কিছু রাশির জাতকদের জীবনে বড়সড় পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে বৃষ, তুলা, বৃশ্চিক এবং সিংহ রাশির জাতক-জাতিকারা এই সময়ের প্রভাব সবচেয়ে বেশি অনুভব করতে পারেন।

বৃষ রাশি: বৃষ রাশির জাতকদের জন্য এই সময় আর্থিক দিক থেকে বেশ শুভ হতে পারে। সম্পত্তি বা যানবাহন কেনার সম্ভাবনা তৈরি হতে পারে। তবে পারিবারিক বিষয়ে মতবিরোধ দেখা দিতে পারে। ব্যবসায় নতুন সুযোগ এলেও সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকা প্রয়োজন।

তুলা রাশি: তুলা রাশির জাতকদের আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সাফল্য আসতে পারে। তবে স্বাস্থ্য নিয়ে অবহেলা করা ঠিক হবে না। খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশির জাতকদের কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। পদোন্নতি, নতুন কাজের সুযোগ বা আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে দাম্পত্য জীবনে সঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন।

সিংহ রাশি: সিংহ রাশিতেই এই যুতি তৈরি হওয়ায় এই রাশির জাতকদের উপর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। একদিকে আত্মবিশ্বাস বৃদ্ধি পেলেও, অন্যদিকে সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে কিছু বিভ্রান্তি তৈরি হতে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে পদক্ষেপ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত এই তথ্য জ্যোতিষশাস্ত্র ও প্রচলিত বিশ্বাসের ভিত্তিতে তৈরি। এটি কোনও সম্পাদকীয় মতামত, বৈজ্ঞানিক বিশ্লেষণ বা নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement