Advertisement

Shukra Kranti Vritta Parivartan: ১ অগাস্ট শুক্রের ক্রান্তি বৃত্ত পরিবর্তন, ৪ রাশির চাকরিতে উন্নতি পাকা, লাভ লাইফ চাঙ্গা

অগাস্টে শুক্রের বিরাট ক্রান্তি বৃত্ত পরিবর্তন। যার জেরে চাকরিতে উন্নতি হবে ৪ রাশির। পাশাপাশি সম্পর্কের হাল ফিরবে। আর কী লাভ মিলবে? জেনে নিন।

শুক্র ক্রান্তি বৃত্ত পরিবর্তনশুক্র ক্রান্তি বৃত্ত পরিবর্তন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Jul 2026,
  • अपडेटेड 6:04 PM IST
  • অগাস্টে শুক্রের বিরাট ক্রান্তি বৃত্ত পরিবর্তন
  • যার জেরে চাকরিতে উন্নতি হবে ৪ রাশির
  • সম্পর্কের হাল ফিরবে

শুক্র প্রেম এবং সুন্দরতার কারক। এই গ্রহের রাশি, নক্ষত্র এবং চালের পরিবর্তন ১২ রাশির উপরই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। আর ১ অগাস্ট ২০২৬, শনিবার রাত ১২টা ১৫ মিনিটে শুক্রের ক্রান্তি বৃত্ত পরিবর্তন হবে। এর ফলে শুক্র দক্ষিণ মার্গী হবে। আর শুক্রের এহেন পরিবর্তনের ফলে ৪ রাশির জীবনে বিরাট বদল আসবে। এই সব রাশির জাতক এবং জাতিকারা প্রফেশনাল লাইফ থেকে লাভ লাইফে উন্নতি করবেন। পাশাপাশি টাকা পয়সাও ঘাটতিও এবার শেষ হবে। তাই ঝটপট সেই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে গোল্ডেন টাইম কাটানোর জন্য তৈরি হয়ে যান।

বৃষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটাবেন। শুক্রের ক্রান্তি বৃত্ত পরিবর্তনে চাকরিতে উন্নতি হবে। বস খুবই গুরুত্ব দেবেন। মিলতে পারে নয়া পদ। পাশাপাশি ব্যবসায় লাভ হবে। টাকার অভাব মিটে যাবে। এই সময় মন শান্ত থাকবে। প্রেমের সমস্যা মিটে যাবে। লাভ লাইফ হবে হিট। তাই সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

সিংহ রাশি
শুক্রের এই পরিবর্তন সিংহ রাশির জন্যও শুভ পরিবর্তন নিয়ে আসবে। প্রেমের ক্ষেত্রেও সমস্যার সমাধান। সঙ্গী কাছে টেনে নেবেন। পাশাপাশি কেরিয়ারে বিরাট সফল হবেন। নতুন চাকরি পেতে পারেন। পাশাপাশি বেতন বৃদ্ধি হতে পারে। এই সময় ব্যবসাও বাড়বে। নয়া প্রোজেক্ট পেতে পারেন। ক্লায়েন্ট প্রশংসা করবে। তাই আর অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

তুলা রাশি
শুক্রের ক্রান্তি বৃত্ত পরিবর্তন তুলা রাশির জন্য অত্যন্ত শুভ। এর জন্য চাকরিতে উন্নতি হবে নিশ্চিত। পদোন্নতি হবে। মাইনে বাড়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি দায়িত্ব বাড়বে। লিডারশিপ রোলে যেতে পারেন। এছাড়া আয়ের নতুন স্রোত তৈরি হতে পারে। ধার্মিক এবং আধ্যাত্মিক কাজে রুচি বাড়বে। এই সময় প্রেমের সম্পর্ক ঠিক ঠাক থাকবে। পাশাপাশি পরিবারে জটিলতাও দূর হবে। সকলে আনন্দে থাকতে পারবেন। 

Advertisement

মকর রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের আর টাকা নিয়ে চিন্তা করতে হবে না। টাকা এমনিই আসতে থাকবে। পাশাপাশি এই সময় কেরিয়ারে বাম্পার লাভ হবে। বাড়বে আত্মবিশ্বাস। সেই সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতা দূর হবে। সুখ আসবে। পরিবারে শান্তি বজায় থাকবে। সকলেই কথার গুরুত্ব দেবেন। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

 

Read more!
Advertisement
Advertisement