
চলতি বছর ২৯ জুলাই ২০২৬ সুখ, প্রেম এবং ধনের কারক শুক্র এবং শক্তি, সাহসের কারক মঙ্গল একে অপরের এক বিশেষ অবস্থানে আসছে। যার ফলে একটি শক্তিশালী যোগ তৈরি হচ্ছে। ২৯ জুলাই, ২০২৬, বুধবার তৈরি হতে চলেছে এই যোগ। দুপুর ১২টা বেজে ৩৪ মিনিটে শুক্র এবং মঙ্গল একে অপরের ৯০ ডিগ্রি কোণে এসে কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি করছে। এর ফলে ৪ রাশির জীবনে বিরাট বড় বদল আসতে চলেছে। এই যোগে ভাগ্য ফিরবে। মনের ইচ্ছে পূরণ হবে।
তাই আর দেরি নয়, বরং জেনে নিন এই বিশেষ যোগে কোন কোন রাশির গোল্ডেন টাইম আসতে চলেছে।
মেষ রাশি
শুক্র এবং মঙ্গলের কেন্দ্র দৃষ্টি যোগ মেষ রাশির জাতকদের জন্য সেরার সেরা। এর ফলে বেড়ে যাবে আত্মবিশ্বাস। পাশাপাশি মনের শক্তি বৃদ্ধি হবে। ভাগ্য সঙ্গ দেবে। এছাড়া এই সময় যে কোনও কাজে সফল হবেন। একটু চেষ্টা করলেই মিটে যাবে সমস্যা। এই সময় টাকার অভাব দূর হবে। পাশাপাশি বাড়বে সুখ। সেই সঙ্গে দাম্পত্য জীবনে এগিয়ে যাবেন। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
সিংহ রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের সঙ্গ পাবেন। কেরিয়ারে এগিয়ে যাবেন। উন্নতি হতে পারে। সমাজে সম্মান বাড়বে। জীবনে উৎসাহ পাবেন। পাশাপাশি প্রেম বাড়বে। ঘরে শান্তি ফিরবে।
শুধু তাই নয়, এই সময় টাকার অভাব দূর হবে। ধারদেনা মিটে যাবে। তাই অহেতুক সময় নষ্ট করবেন না। বরং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
কন্যা রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য শুক্র এবং মঙ্গলের যুতি শুভ সময় নিয়ে আসবে। পরিশ্রমের পুরো ফল পাবেন। কেরিয়ারে উন্নতি হবে। সম্মান বাড়বে। এই সময় সুখ ও শান্তি পাবেন। আর্থিক স্থিতি বদলে যাবে। ইচ্ছে পূরণ করে ফেলবেন।
এছাড়া পরিবারে সেরা সময় কাটাতে পারবেন। ঝামেলা ও অশান্তি দূর হয়ে যাবে। সুতরাং টেনশন দূর করুন।
তুলা রাশি
শুক্র এবং মঙ্গলের এই বিশেষ যোগে ভাগ্য চমকাবে। এই সময় চাকরি পেতে পারেন। নতুন সম্পত্তি পাওয়ারও বিরাট সম্ভাবনা। এছাড়া এই সময় বড় সিদ্ধান্ত নিতে পারবেন। যার জেরে জীবনে উন্নতি নিশ্চিত।
এই যোগে ধারদেনা মিটে যাবে। টাকার সমস্যা হয়ে যাবে শেষ। জীবনে গোল্ডেন টাইম আসবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।