Advertisement

Shukra Mangal Yog: ২৯ জুলাই শুক্র, মঙ্গল আসছে ৯০ ডিগ্রিতে, গোল্ডেন টাইম শুরু হবে ৪ রাশির

শুক্র এবং মঙ্গলের কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হচ্ছে। এটি একটি শুভ যোগ। এর ফলে ৪ রাশির ভাগ্য ফিরবে। মিটে যাবে বড় সমস্যা। গোল্ডেন টাইমে প্রবেশ করবে।

শুক্র ও মঙ্গলের বিশেষ যোগশুক্র ও মঙ্গলের বিশেষ যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Jul 2026,
  • अपडेटेड 1:12 PM IST
  • শুক্র এবং মঙ্গলের কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি হচ্ছে
  • এর ফলে ৪ রাশির ভাগ্য ফিরবে
  • গোল্ডেন টাইমে প্রবেশ করবে

২৯ জুলাই ২০২৬ তৈরি হচ্ছে একটা বিশেষ যোগ। ওই দিন সুখ, প্রেম, ধনের কারক শুক্র এবং শক্তি, সাহসের কারক মঙ্গল একে অপরের ৯০ ডিগ্রি কোণে আসতে চলেছে। এটি ওই দিন দুপুর ১২টা ৩৪ মিনিটে বিশেষ কোণে আসছে। যার ফলে তৈরি হচ্ছে শুক্র এবং মঙ্গলের কেন্দ্র দৃষ্টি যোগ। আর এই যোগে বিরাট সফল হবে ৪ রাশি। ধনের অভাব মিটে যাবে। গোল্ডেন টাইম আসবে।

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন ঠিক কোন ৪ রাশি এই সময় সেরা সময় কাটাবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য় তৈরি হয়ে যান। 

মেষ রাশি
শুক্র এবং মঙ্গলের এই যোগে মেষ রাশি সেরা সময় কাটাবে। আপনাদের আত্মবিশ্বাস বাড়বে। ফিরে যাবে স্বাস্থ্যের হাল। পাশাপাশি কাজের জায়গায় সফল হবেন। ভাগ্য ফিরবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ মিটে যাবে। এই সময় দাম্পত্য জীবনেও সুখ ফিরবে। গোল্ডেন টাইম আসবে। তাই চিন্তার কোনও কারণ নেই বললেই চলে। 

সিংহ রাশি
কেন্দ্র দৃষ্টি যোগ সিংহ রাশির জন্য সেরা সময় নিয়ে আসবে। মিটে যাবে বড় সমস্যা। ভাগ্য সঙ্গ দেবে। এই সময় সম্মান বাড়বে। এই যোগের জন্য টাকার অভাব মিটে যাবে। প্রেমের জীবনে ফিরবে শান্তি। এই সময় পরিবারে সকলের স্বাস্থ্য ফিরবে। পাশাপাশি বড় সব সমস্য়ার সহজ সমাধান করে ফেলতে পারবেন। 

কন্যা রাশি
শুক্র এবং মঙ্গলের এই কেন্দ্র দৃষ্টি যোগ অতি শুভ সময় নিয়ে আসবে। এই সময় পরিশ্রমের পুরো ফল পাবেন। পাশাপাশি বাড়বে সম্মান। জীবনে সুখ এবং শান্তি আসবে। আর্থিক স্থিতিও ফিরে যাবে। 

এই সময় অনেক আটকে থাকা কাজ হয়ে যাবে। ব্যবসা বাড়বে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

তুলা রাশি
এই কেন্দ্র দৃষ্টি যোগে ভাল সময় আসবে তুলা রাশির জীবনে। এই সময় চাকরির অভাব মিটে যাবে। নতুন সম্পত্তি কেনার যোগ রয়েছে। এই সময় বিনিয়োগ পরে বাম্পার লাভ পাবেন। 

Advertisement

এছাড়া এই যোগে ভাগ্যের হাল ফিরবে। সফল হবেন সব ক্ষেত্রে। পাশাপাশি জীবনে থেকে দূর হবে সমস্যা। সুতরাং চিন্তার কোনও কারণ নেই। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 
 

Read more!
Advertisement
Advertisement