Advertisement

আজ থেকে লক্ষ্মী এল Lucky 3 রাশির ভাগ্যে, 5 December পর্যন্ত মালামাল, পড়ুন Shukra Money Astro

শুক্রের নক্ষত্র পরিবর্তনের ফলে একাধিক রাশির জাতক ও জাতিকাদের কেরিয়ার ও আর্থিক ক্ষেত্রে লাভের সম্ভাবনা। চাকরিতে পদোন্নতি, ব্যবসায় মুনাফা। পাশাপাশি প্রেমের জীবনেও সুখ।

শুক্রের রাশিফলশুক্রের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Oct 2026,
  • अपडेटेड 9:49 PM IST
  • শুক্রের নক্ষত্র বদল।
  • লাকি ৩ রাশি।

জ্যোতিষ মতে, শুক্রের শুভ অবস্থান জীবনে আনে সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধি। বিশেষ করে প্রেমের জীবনে এর প্রভাব পড়ে। ২৪ অক্টোবর, শনিবার চিত্রা নক্ষত্রে প্রবেশ করেছে শুক্র। ৫ ডিসেম্বর পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান করবে গ্রহটি। শুক্রের এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব ৩ রাশির জাতক ও জাতিকাদের উপর পড়বে। এই সময়কাল অনুকূল। চাকরিতে নতুন সুযোগ, ব্যবসায় লাভ। পাশাপাশি আর্থিক পরিস্থিতি মজবুত হবে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে। দেখে নেওয়া যাক, কোন তিন রাশির জন্য সময়টি শুভ হতে পারে।

মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের এই নক্ষত্র পরিবর্তন অনুকূল ফল দেবে। এই সময়ে আর্থিক পরিস্থিতির উন্নতির সুযোগ। আয়ের নতুন উৎস। অর্থলাভের সম্ভাবনা। এই সময় গাড়ি কেনার ইচ্ছাপূরণ হতে পারে। সুখস্বাচ্ছন্দ্য বাড়বে। জীবন আগের তুলনায় আরও ভাল হয়ে উঠতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে পারলে কেরিয়ারে উন্নতির পথ প্রশস্ত হতে পারে।

কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের চিত্রা নক্ষত্রে প্রবেশ আর্থিক ও কেরিয়ারের দিক থেকে শুভ। জীবনে সুখের পরিবেশ। যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন, তাঁরা ভাল কোনও সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়ায় কাজ সহজ হয়ে উঠতে পারে। গুরুত্বপূর্ণ কোনও কাজে সাফল্য এলে আত্মবিশ্বাসও বাড়বে। পরিবারে সুখ-শান্তি। প্রিয়জনদের সঙ্গে ভাল সময় কাটানোর সুযোগ। ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা।

ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময় একাধিক নতুন সম্ভাবনা আসবে। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে লাভবান হওয়ার সুযোগ। কেরিয়ারে এগিয়ে যাবেন। নিজের পরিকল্পনা বাস্তবায়িত করার অনুকূল পরিস্থিতি। ইচ্ছাপূরণ হতে পারে। আগে করা বিনিয়োগ থেকেও লাভের সম্ভাবনা। আর্থিক পরিস্থিতিকে আরও মজবুত। চাকরিজীবীরা নতুন চাকরির প্রস্তাব পাবেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement