Advertisement

Shukra Shani Pratiyuti Drishti Yog: ২১ অগাস্ট শুক্র ও শনির প্রতিযুতি দৃষ্টি যোগ অ্যাক্টিভ, অর্থলাভ ৪ রাশির, গোল্ডেন টাইম

২১ অগাস্ট শুক্র ও শনি আসছে একে অপরের ১৮০ ডিগ্রি কোণে। যার ফলে তৈরি হচ্ছে প্রতিযুতি দৃষ্টি যোগ। এই যোগে টাকার অভাব শেষ হবে ৪ রাশির। প্রচুর অর্থ পাবেন। সেই সঙ্গে গোল্ডেন টাইমে প্রবেশ করবেন। সুতরাং সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।

শুক্র ও শনির প্রতিযুতি দৃষ্টি যোগশুক্র ও শনির প্রতিযুতি দৃষ্টি যোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Aug 2026,
  • अपडेटेड 3:20 PM IST
  • ২১ অগাস্ট শুক্র ও শনি আসছে একে অপরের ১৮০ ডিগ্রি কোণে
  • যার ফলে তৈরি হচ্ছে প্রতিযুতি দৃষ্টি যোগ
  • এই যোগে টাকার অভাব শেষ হবে ৪ রাশির

বৈদিক জ্যোতিষ মতে, শুক্র হল সুখ, ধন এবং বৈভবের কারক। আর শনি হল ন্যায় এবং কর্মফল দাতা। আর ২১ অক্টোবর সন্ধে ৬টা ১০ মিনিটে এই দুই গ্রহ একে অপরের ১৮০ ডিগ্রি কোণে আসছে। যার ফলে তৈরি হতে চলেছে প্রতিযুতি দৃষ্টি যোগ। এই যোগে গোল্ডেন টাইম আসবে ৪ রাশির জীবনে। টাকার অভাব মিটে যাবে। সেই সঙ্গে কেরিয়ারে বিরাট সফল হবেন। 

তাই ঝটপট যুতি দৃষ্টি যোগে লাভের মুখ দেখতে চলা ৪ রাশি সম্পর্কে জেনে নিন। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে তো কোনও কথাই নেই। 

মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য সেরা সময় নিয়ে আসবে প্রতিযুতি যোগ। পুরনো বিনিয়োগে দারুণ লাভ মিলবে। এই সময় থেকেই টাকার অভাব মিটবে। ঋণের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সেই সঙ্গে প্রেমের জীবনে এগিয়ে যাবেন। এই সময়টা ব্যবসা করা লোকজনদের জন্য খুব ভাল কাটবে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। 

কর্কট রাশি
প্রতিযুতি দৃষ্টি যোগ তৈরি হচ্ছে। যার সেরা প্রভাব পাবে কর্কট রাশি। এই যোগে সুসময় শুরু হবে। আর্থিক স্থিতি ফিরবে। প্রচুর টাকা পাবেন। ঋণ থেকে মুক্তি শুধু সময়ের অপেক্ষা। এই সময় আটকে থাকা কাজ হয়ে যাবে। অফিসে উন্নতির শিখরে পৌঁছে যাবেন। শুধু তাই নয়, এই সময় নতুন কাজও পেতে পারেন। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

সিংহ রাশি
এই রাশির জন্যও শুক্র এবং শনির যোগ আয়ের নয়া রাস্তা খুলে দেবে। গোল্ডেন টাইমে প্রবেশ শুধু সময়ের অপেক্ষা। পার্টনারশিপ ব্যবসায় বাম্পার লাভ হবে। শুধু তাই নয়, এই সময় সন্তানদের থেকে ভাল ফল পাবেন।

শুক্র ও শনির প্রতিযুতি যোগে হুট করে টাকা পেতে পারেন। সেই সঙ্গে ব্যাঙ্কে বাড়তে পারে মূলধন। এই সময় প্রেমের জীবনেও এগিয়ে যাবেন। সুতরাং ভাল সময় কাটানোর জন্য তৈরি হন। 

Advertisement

মীন রাশি
প্রতিযুতি যোগে মীন রাশির জাতক এবং জাতিকারাও বাম্পার সময় কাটাবেন। জীবনসঙ্গীর সঙ্গে মিটে যাবে জটিলতা। পরিবারে সুসময় আসবে। এছাড়া এই যোগে টাকার অভাব দূর হয়ে যাবে। এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে আত্মবিশ্বাস। যার জন্য অফিসে এগিয়ে যাবেন। গোল্ডেন টাইমে প্রবেশ করবেন। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

Read more!
Advertisement
Advertisement